ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ Logo সোনারগাঁয়ে ট্রাকচাপায় মুফতি জাহিদ নিহত, বিচার চাইলেন শ্বশুর Logo ভাঙা ভবনে ঘুমন্ত অবস্থায় ইসরায়েলি হামলা, গাজায় একই পরিবারের সবাই নিহত Logo আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী Logo গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় এমন আইন হবে না : তথ্যমন্ত্রী Logo পিরোজপুরে ডেঙ্গুর দাপট, আক্রান্ত প্রায় ২ হাজার Logo সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল Logo প্রাপ্তবয়স্কদের জন্য বানানো ‘অ্যাডাল্টস ড্রিম’ গান কেন এত ভাইরাল Logo অবশেষে ইনস্টাগ্রামে জেনিফার লরেন্স, বায়োতে দিলেন মজার বার্তা Logo চলেন সবাই বর্বর সিনেমা বানাই : কারিনা কাপুর

সিরাজগঞ্জে নতুন ডেঙ্গু রোগী ১৮, হাসপাতালে ৭৯

সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৯ জন। এ নিয়ে জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমিন।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মির্জা মো. হুমায়ুন কবীর জানান, গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ১৮ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে কাজিপুরে ১০ জন, রায়গঞ্জে ১ জন, তাড়াশে ১ জন, শাহজাদপুরে ১ জন, বেলকুচিতে ২ জন এবং সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ভর্তি হয়েছেন।

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমিন জানান, প্রতিদিনই নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে এবং বিভিন্ন স্থানে ব্যানার টানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ

সিরাজগঞ্জে নতুন ডেঙ্গু রোগী ১৮, হাসপাতালে ৭৯

আপডেট সময় ০২:০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬