ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের খেলা কবে-কখন, প্রতিপক্ষ কারা

আগামী ২৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো শুরু হতে চলেছে ফিফা আসিয়ান কাপ। উদ্বোধনী আসরের যৌথ আয়োজক ইন্দোনেশিয়া ও হংকং।

টুর্নামেন্ট সামনে রেখে আজ সূচি ঘোষণা করা হয়েছে। গ্রুপ পর্বের প্রিমিয়ার ডিভিশনে বাংলাদেশ ফুটবল দল পড়েছে ‘এ’ গ্রুপে।

বাংলাদেশের সব ম্যাচই হবে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।

২৫ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবেন হামজা-শমিত-তপুরা।

এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

২৮ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। এই ম্যাচও দুপুর ২টায় শুরু হবে।

আর ১ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সহ-আয়োজক ইন্দোনেশিয়া।

ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।

ফিফা আসিয়ান কাপে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের সঙ্গে চীন, ভারত ও হংকংকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারত ও চীন সরে দাঁড়ানোয় তাদের জায়গায় পাকিস্তান ও বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়। ফিফার আমন্ত্রণ পাওয়ার পরই টুর্নামেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় বাফুফে।

টুর্নামেন্ট সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল নিয়ে ক্যাম্প করছে বাংলাদেশ।

প্রধান কোচ টমাস ডুলির অধীনে চলছে প্রস্তুতি।

বিদেশি লিগে খেলা হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহামিদুল ইসলাম বর্তমানে ক্যাম্পে নেই। তবে চূড়ান্ত দলে তাদের থাকার কথা।

প্রাথমিক দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন সৌরভ দেওয়ান ও মিনহাজুল করিম।

ফিফা আরব কাপের আদলে গত বছর আসিয়ান কাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বছর ফিফা কংগ্রেসে অনুমোদনের পর এবারই প্রথম মাঠে গড়াচ্ছে এই প্রতিযোগিতা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৬:৪৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬