ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে পুড়ল ৪০ দোকান

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ৪০টি দোকান পুড়ে গেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কদমরসুল বাজারে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ভোরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল বাজারে একটি দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে তা মুহূর্তে আশপাশে ৪০টি দোকানে ছড়িয়ে পড়ে। এতে বেশিরভাগ দোকানের সর্বস্ব পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ফার্নিচার ব্যবসায়ী শাহা আলম জানান, এই ভয়াবহ আগুনে দোকান পুড়ে ছাই হয়ে চরম সর্বনাশের মুখে পড়েন তারা।

তার দুটি বিয়ের অনুষ্ঠানের ফার্নিচার আজ বুধবার ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত ছিল। চার লক্ষ টাকার এ ফার্নিচারসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। মুহূর্তের মধ্যে তার ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত অপর এক হার্ডওয়্যার ব্যবসায়ী মাওলানা মোহাম্মদ ইয়াকুব জানান, ব্যবসা প্রতিষ্ঠানটি এক যুগ আগে তার বাবা গড়ে তোলেন।

ভয়াবহ আগুনে তার ব্যবসা প্রতিষ্ঠানের সব মালামাল পুড়ে গেছে। বাজারের ৪০ ব্যবসায়ী দেড় কোটি টাকার বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন তারা।

কুমিরা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে দোকানিরা ৪০ দোকান পুড়েছে জানালেও ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা ৩০টি দোকান পুড়েছে বলে জানান। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে।

তার মধ্যে দুটি ইউনিট কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের অপর একটি আগ্রাবাদ ফায়ার সার্ভিস। ক্ষতির পরিমাণ তারা এখনো নিশ্চিত হতে পারেননি বলে জানান।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে পুড়ল ৪০ দোকান

আপডেট সময় ০৫:১৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬