ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ Logo সোনারগাঁয়ে ট্রাকচাপায় মুফতি জাহিদ নিহত, বিচার চাইলেন শ্বশুর Logo ভাঙা ভবনে ঘুমন্ত অবস্থায় ইসরায়েলি হামলা, গাজায় একই পরিবারের সবাই নিহত Logo আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী Logo গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় এমন আইন হবে না : তথ্যমন্ত্রী Logo পিরোজপুরে ডেঙ্গুর দাপট, আক্রান্ত প্রায় ২ হাজার Logo সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল Logo প্রাপ্তবয়স্কদের জন্য বানানো ‘অ্যাডাল্টস ড্রিম’ গান কেন এত ভাইরাল Logo অবশেষে ইনস্টাগ্রামে জেনিফার লরেন্স, বায়োতে দিলেন মজার বার্তা Logo চলেন সবাই বর্বর সিনেমা বানাই : কারিনা কাপুর

ডেঙ্গুর প্রকোপ চলতি মাসের শেষ থেকে বাড়তে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আবার ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। চলতি মাসের শেষের দিকে বা অক্টোবরের শুরুতে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে এমনটা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আত্মহত্যা প্রতিরোধ দিবসের আলোচনায় তিনি এ কথা জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, ডেঙ্গু নিয়ে ৩ মাসের ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে সরকার। ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুহার কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ডেঙ্গুর চিকিৎসায় ৩০০ চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হবে। রোগী বৃদ্ধির শঙ্কায় বেড, স্যালাইন ও টেস্ট কিট মজুদ রাখা হয়েছে।

এই আলোচনায় এম এ মুহিত বলেন, মানসিক স্বাস্থ্যের দিকে গুরুত্ব না দেওয়ায় আত্মহত্যার হার বেড়েছে। কিশোর-কিশোরীরা আত্মহত্যা করলে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে। আত্মহত্যা কমাতে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে সরকার।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ

ডেঙ্গুর প্রকোপ চলতি মাসের শেষ থেকে বাড়তে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ১২:৪৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬