ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর প্রকল্প Logo চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস Logo জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ Logo আহত পুলিশ পরিদর্শককে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা Logo সংবিধান সংশোধন কমিটিকে জামায়াত কোনো পরামর্শ দেবে না: গোলাম পরওয়ার Logo ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু Logo চীনের লাগাম টানতে শুধু স্বচ্ছতা যথেষ্ট নয় Logo লং মার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে সবার আগে বিএনপি করত Logo সার্ক পুনরুজ্জীবিতকরণ ও পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ এলজিআরডি মন্ত্রীর

ভারতকে হারাতে এবার সর্বস্ব নিংড়ে দিতে চান জ্যোতিরা

এ যেন এক অলিখিত নিয়ম! নারী এশিয়া কাপ হোক কিংবা এশিয়ান গেমস সেমিফাইনালে মুখোমুখি ভারত-বাংলাদেশ। এবারের এশিয়া কাপেও ব্যতিক্রম কিছু হচ্ছে না।

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনালে ওঠার ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। এবারের আগে সর্বশেষ আসরেও সেমিফাইনালে খেলেছে ভারত-বাংলাদেশ। সঙ্গে ২০২৩ এশিয়ান গেমসের শেষ চারে মুখোমুখি হয়েছিল দুই দল। ফল উভয় ম্যাচেই হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ।

২০১৮ এশিয়া কাপটা অবশ্য বাংলাদেশের ছিল। কেননা সেবার ভারতকে ফাইনালে নারী-পুরুষ মিলিয়ে প্রথমবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই স্মৃতি ফিরে আনাই এবার লক্ষ্য নিগার সুলতানা জ্যোতিদের। দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়ার আগে এমন লক্ষ্যের কথাই জানান বাংলাদেশের অধিনায়কও।

সেই সুখ স্মৃতি ফেরাতে চাইলে আগামীকাল ভারতকে হারাতে হবে বাংলাদেশকে। সেটা সম্ভব বলে বিশ্বাস করছেন জ্যোতি। গতকাল হংকংকে হারিয়ে সেমিফাইনালের প্রতিপক্ষ নিয়ে উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘সুনির্দিষ্ট দিনটি খুব গুরুত্বপূর্ণ। তারা (ভারত) খুব ভালো দল ও খুবই শক্তিশালী প্রতিপক্ষ। অবশ্যই চেষ্টা থাকবে আমাদের সেরা পাফরম্যান্স দিয়ে দিনটা মেলে ধরার।

সেটা করতে পারলে দিনশেষে ফল মিলবেই। আমরা নিজেদের শতভাগ উজাড় করে দিতে চাই এবং মাঠে পারফরম্যান্স দেখা চাই।

অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলঙ্কা। ম্যাচটি হবে ১১ সেপ্টেম্বর। দুই সেমিফাইনাল জয়ীরা ফাইনাল খেলবে ১৩ সেপ্টেম্বর। শ্রেষ্ঠত্বের লড়াইটিও হবে দুবাইয়ে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর প্রকল্প

ভারতকে হারাতে এবার সর্বস্ব নিংড়ে দিতে চান জ্যোতিরা

আপডেট সময় ১২:১০:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬