ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ Logo সোনারগাঁয়ে ট্রাকচাপায় মুফতি জাহিদ নিহত, বিচার চাইলেন শ্বশুর Logo ভাঙা ভবনে ঘুমন্ত অবস্থায় ইসরায়েলি হামলা, গাজায় একই পরিবারের সবাই নিহত Logo আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী Logo গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় এমন আইন হবে না : তথ্যমন্ত্রী Logo পিরোজপুরে ডেঙ্গুর দাপট, আক্রান্ত প্রায় ২ হাজার Logo সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল Logo প্রাপ্তবয়স্কদের জন্য বানানো ‘অ্যাডাল্টস ড্রিম’ গান কেন এত ভাইরাল Logo অবশেষে ইনস্টাগ্রামে জেনিফার লরেন্স, বায়োতে দিলেন মজার বার্তা Logo চলেন সবাই বর্বর সিনেমা বানাই : কারিনা কাপুর

চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে নোবিপ্রবিতে বিক্ষোভ

নিয়োগ পরীক্ষায় লিখিত অংশে নম্বর কমিয়ে ভাইভাতে নম্বর বাড়ানোর মাধ্যমে দলীয়করণ এবং দুর্নীতির সুযোগ সৃষ্টির অভিযোগ তুলে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার একই জায়গায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই তদবিরের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় ভিক্ষা লাগলে ভিক্ষা নে, মেধাবীদের মুক্তি দে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এ সময় আন্দোলনে সংহতি প্রকাশ করে নোবিপ্রবি শিবিরের সেক্রেটারি আব্দুর রহমান বলেন, আমরা যে জুলাই আন্দোলন সংঘটিত করেছিলাম, সেখানে আমাদের মূল দাবি ছিল একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা লক্ষ্য করছি, সরকার গতকাল থেকেই এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারির চেষ্টা করছে। সেখানে ১১ থেকে ২০তম গ্রেডের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে জালিয়াতির বিষয়টি সামনে এনে ভাইভা পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে।

নোবিপ্রবি ছাত্রশক্তির আহ্বায়ক শহীদুল ইসলাম বলেন, যোগ্যতা যাচাই না করে পছন্দের ব্যক্তিদের সুযোগ দেয়া কিংবা দলীয়করণের উদ্দেশ্যে কোটাব্যবস্থার পরিবর্তে এখন ভাইভার মাধ্যমে সেই সুযোগ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি, জালিয়াতি ঠেকাতে না পেরে ভাইভার নম্বর বাড়ানো সরকারের ব্যর্থতারই বহিঃপ্রকাশ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ

চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে নোবিপ্রবিতে বিক্ষোভ

আপডেট সময় ১১:৫৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬