ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙা ভবনে ঘুমন্ত অবস্থায় ইসরায়েলি হামলা, গাজায় একই পরিবারের সবাই নিহত

গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ ও ১২ বছর বয়সী দুই বোন এবং তাদের মা-বাবা রয়েছেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, হামদ পরিবারটি একটি আংশিকভাবে ধ্বংস হওয়া ভবনে আশ্রয় নিয়েছিল। নিরাপদে থাকার জন্য অন্য কোনো জায়গা না পাওয়ায় তারা সেখানেই অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে আলজাজিরা বলছে, বুধবার গভীর রাতে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ভবনটিতে হামলা চালানো হয়। হামলায় এক পরিবারের চার সদস্যই নিহত হন।

তাদের মধ্যে দুই শিশুর বয়স ৮ ও ১২ বছর।

সাম্প্রতিক গাজায় আবাসিক ভবন ও বেসামরিক স্থাপনায় হামলা বেড়েছে বলে স্থানীয় বাসিন্দা ও চিকিৎসাকর্মীরা জানিয়েছেন। গত দুই দিনে গাজার বিভিন্ন এলাকায় অন্তত ৬টি বাড়িতে হামলার খবর পাওয়া গেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী সাম্প্রতিক হামলাগুলোতে হামাসের অস্ত্রভাণ্ডার ও সামরিক স্থাপনা লক্ষ্য করার দাবি করেছে।

তবে হামাসের পক্ষ থেকে এ ধরনের দাবি প্রত্যাখ্যান করে বলা হয়েছে, হামলায় মূলত বেসামরিক মানুষ ও তাদের ঘরবাড়িই লক্ষ্যবস্তু হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৩:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬