ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘উঠতে পারছেন না’—ডিএমকে নেতার প্রতি থালাপতি, উঠতে সাহায্য করে প্রশংসিত Logo ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতালে তালা Logo ভাতিজাকে অপহরণের পর হত্যা, চাচার যাবজ্জীবন Logo হরমুজ প্রণালিতে নতুন নৌপথ চালুর বিষয়ে শীঘ্রই চুক্তি হবে: ইরান Logo গাজী নজরুল ইসলামকে বাদ দিয়েই সংসদীয় কমিটি গঠন Logo চলন্ত ক্রাশিং মেশিনে লুঙ্গি আটকে প্রাণ গেল মিল মালিকের Logo এবার অঙ্গরাজ্যের নাম পরিবর্তনের বার্তা দিলেন ট্রাম্প Logo অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি : স্বরাষ্ট্রমন্ত্রী Logo হামের টিকা না কেনা অর্থ কোন খাতে ব্যয় করল অন্তর্বর্তী সরকার—সংসদে প্রশ্ন Logo ডিসেম্বরের হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ: আসিফ মাহমুদ

সেপ্টেম্বরে বিয়ে করছেন পূজা চেরী? মুখ খুললেন অভিনেত্রী

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরীর বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা জল্পনা। এরই মধ্যে নতুন করে ছড়িয়েছে তাঁর বিয়ের তারিখ।

গুঞ্জন উঠেছে, আগামী ১৬ সেপ্টেম্বর নাকি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যাচ্ছেন এই অভিনেত্রী। তবে ছড়িয়ে পড়া এমন খবরকে সরাসরি নাকচ করে দিয়েছেন পূজা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিষয়ে ভক্তদের সতর্ক করে এক বার্তায় পূজা চেরী বলেন, ‘অনুগ্রহ করে মিথ্যা ও ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন। বিয়ের তারিখ ও অন্যান্য সব কিছু আমি নিজেই আগে থেকে জানিয়ে দেব।

চলতি বছরের মার্চে নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে পূজা জানিয়েছিলেন, তিনি ইতিমধ্যে ‘এনগেজড’। তবে তাঁর জীবনসঙ্গী বিনোদন জগতের বাইরের একজন মানুষ বলেও জানিয়েছিলেন অভিনেত্রী।

সে সময় বাগদানের বিষয়টি নিশ্চিত করলেও হবু বর সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি পূজা। এমনকি বিয়ের নির্দিষ্ট তারিখও প্রকাশ করেননি।

এরপর গত আগস্টে হঠাৎ গুঞ্জন ছড়িয়ে পড়ে, গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন এই অভিনেত্রী।

তখনও বিষয়টি অস্বীকার করেছিলেন পূজা। তিনি জানিয়েছিলেন, বিয়ে তাঁর জীবনের একটি বড় সিদ্ধান্ত এবং সেটি গোপনে করার কোনো ইচ্ছা তাঁর নেই। সময় হলে সবাইকে জানিয়ে, উৎসবমুখর পরিবেশেই নতুন জীবন শুরু করতে চান তিনি।

এবার ১৬ সেপ্টেম্বর বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পরও একই অবস্থানে রয়েছেন পূজা চেরী।

অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, বিয়ের তারিখ কিংবা আয়োজন নিয়ে কোনো সিদ্ধান্ত হলে তা তিনিই নিজে সবাইকে জানাবেন। ফলে ১৬ সেপ্টেম্বর সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন কি না, তা জানতে এখন অপেক্ষা করতে হবে পূজার আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

‘উঠতে পারছেন না’—ডিএমকে নেতার প্রতি থালাপতি, উঠতে সাহায্য করে প্রশংসিত

সেপ্টেম্বরে বিয়ে করছেন পূজা চেরী? মুখ খুললেন অভিনেত্রী

আপডেট সময় ০৬:২৮:২০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬