ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর প্রকল্প Logo চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস Logo জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ Logo আহত পুলিশ পরিদর্শককে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা Logo সংবিধান সংশোধন কমিটিকে জামায়াত কোনো পরামর্শ দেবে না: গোলাম পরওয়ার Logo ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু Logo চীনের লাগাম টানতে শুধু স্বচ্ছতা যথেষ্ট নয় Logo লং মার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে সবার আগে বিএনপি করত Logo সার্ক পুনরুজ্জীবিতকরণ ও পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ এলজিআরডি মন্ত্রীর

যৌনকর্মের পেশা বৈধতার দাবি অভিনেত্রীর, বললেন এটি ‘সমাজসেবা’

বিতর্ক আর পুনম পান্ডে যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। মডেল ও অভিনেত্রী হিসেবে পরিচিত এই তারকা নিজের নানা কর্মকাণ্ড ও খোলামেলা মন্তব্যের কারণে প্রায়ই আলোচনায় থাকেন। এবার যৌনকর্মের পেশাকে সরকারি স্বীকৃতি ও আইনি কাঠামোর আওতায় আনার পক্ষে মত দিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে সমাজে নারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ কমানোর বিভিন্ন উপায় নিয়ে কথা বলেন পুনম। সেখানেই তিনি বলেন, বর্তমানে পুরুষদের মধ্যে মানসিক চাপ অনেক বেড়েছে। তার মতে, যৌনকর্মকে সরকারিভাবে বৈধতা দিয়ে একটি নির্দিষ্ট ও নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে আনা হলে নারীদের বিরুদ্ধে সংঘটিত অনেক অপরাধ কমানো সম্ভব হতে পারে।

নিজের বিভিন্ন খোলামেলা ভিডিও নিয়েও কথা বলেন পুনম। এসব ভিডিও তৈরি করাকে তিনি অন্যায় বা ‘পাপ’ বলে মনে করেন না। বরং তার দাবি, এর মাধ্যমে এক ধরনের ‘সমাজসেবা’ করছেন তিনি।

পুনমের ভাষ্য, সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তির পর কেউ যদি তার ভিডিও দেখে কিছুটা মানসিক স্বস্তি পান, তাহলে সেটিকে তিনি মানুষের উপকার হিসেবেই দেখেন।

সমালোচকদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে পুনম আরও দাবি করেন, যারা প্রকাশ্যে তার কাজের নিন্দা জানান, তাদের অনেকেই গোপনে তার ভিডিও উপভোগ করেন। মানুষের এই দ্বিমুখী আচরণ নিয়ে তিনি মোটেও চিন্তিত নন বলেও জানান।

পুনমের এসব বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেটিজেনদের একাংশ তার মন্তব্যের সমালোচনা করেছেন। কেউ কেউ আবার এটিকে আলোচনায় থাকার আরেকটি কৌশল হিসেবে দেখছেন।

এর আগেও বিতর্কের কেন্দ্রে এসেছিলেন পুনম পান্ডে। ২০২৪ সালে জরায়ুমুখ ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরির কথা বলে নিজের মৃত্যুর গুজব ছড়িয়ে দিয়েছিলেন তিনি। পরে বিষয়টি প্রকাশ্যে এলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী।

নতুন মন্তব্যের মাধ্যমে ফের আলোচনায় উঠে এসেছেন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিচিত পুনম পান্ডে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর প্রকল্প

যৌনকর্মের পেশা বৈধতার দাবি অভিনেত্রীর, বললেন এটি ‘সমাজসেবা’

আপডেট সময় ০৬:৩০:০২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬