ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

মশারি দিয়ে মাছ ধরতে পুকুরে নামে ৩ শিশু, দুজন ফিরল লাশ হয়ে

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন।

সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো, চর বিষ্ণুপুর গ্রামের মমিনুর ইসলামের ছেলে সিয়াম (৮) ও খামার গ্রামের দুলালের মেয়ে মোফাসসিরা (৭)। তারা দুজন পরিবারের সঙ্গে ঢলুয়াবাড়ী গ্রামে নানির বাড়িতে বেড়াতে এসেছিল।

মৃত শিশুদের জেঠা আবু বক্কর জানান, সকাল ১১টার দিকে দুই শিশুসহ প্রতিবেশী আরেক শিশু ছেড়া মশারি দিয়ে জাল বানিয়ে বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জন্য নামে।

এসময় সিয়াম ও মোফাসসিরা পানিতে ডুবে যায়। প্রতিবেশী শিশুটি কাউকে কিছু না বলে বাড়িতে চলে যায়। পরে দুপুর ১টার দিকে স্থানীয়রা কয়েকজন সিয়ামের মরদেহ পুকুরে ভাসতে দেখে পরিবারে খবর দেয়। পরে পরিবারে লোকজনসহ স্থানীয়রা প্রথমে সিয়াম ও পরে পানির নিচ থেকে মোফাসসিরার মরদেহ উদ্ধার করে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

মশারি দিয়ে মাছ ধরতে পুকুরে নামে ৩ শিশু, দুজন ফিরল লাশ হয়ে

আপডেট সময় ০৩:৩৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬