ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল আদেশ হচ্ছে না আজ

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের করা আপিল শুনানির জন্য গ্রহণ করা হবে কি না, এ বিষয়ে আজ সোমবার (৭ সেপ্টেম্বর) আদেশ হচ্ছে না।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আরো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি থাকায় এ আদেশের সময় পিছিয়ে যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আবুল কালামের আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক।

এর আগে এ বিষয়ে আদেশের জন্য ৭ সেপ্টেম্বর দিন ঠিক করেছিলেন আপিল বিভাগ। গত ৩১ আগস্ট আপিল বিভাগ এই দিন নির্ধারণ করেন। ওই দিন আদালতে আপিলকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিক।

রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তারও আগে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় করা আপিলে আবুল কালাম বিলম্ব মার্জনা এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজা স্থগিত চান।

পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। স্বাধীনতার ৪১ বছর পরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় এটিই ছিল প্রথম রায়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল আদেশ হচ্ছে না আজ

আপডেট সময় ১২:২১:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬