ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo স্কুলের প্রথম দিনেই ইসরায়েলি হামলায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওয়াফার Logo গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে: রাষ্ট্রপতি Logo অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে Logo ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ২৩৬ Logo দাবানলের বিষাক্ত ধোঁয়ায় নাকাল ইন্দোনেশিয়া, বৃষ্টির জন্য হাহাকার Logo দেড় বছর পর কিম সু-হিউন ফিরছেন উপস্থাপক হিসেবে Logo ভারতে যাওয়ার সময় আখাউড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার Logo ‘পূর্ণ সম্মান রেখেই বলছি, আমাদের লক্ষ্য কেবল রিয়াল মাদ্রিদ’—মরিনহো প্রসঙ্গে লাউতারো Logo স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় স্বামী রিমান্ডে Logo সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাদের জেলা হাসপাতালে ভর্তি করে স্কুল কর্তৃপক্ষ।

জেলা শহরের ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষক সাইফুল ইসলাম বলেন, দুপুরে ডিম ও পাউরুটির প্যাকেট শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করার পর দুপুর পৌনে ২টার দিকে শিক্ষার্থীরা অসুস্থ বোধ করে।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে দুজন ছেলে ও ৯ জন মেয়ে। দুজন পঞ্চম, ছয়জন চতুর্থ ও তিনজন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

এদিকে শিক্ষার্থীদের অসুস্থতার ঘটনার পর বিদ্যালয়ের খাবার সরবরাহকারী বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন কর্মের (গাক) গোডাউনে অভিযান চালিয়ে মেয়াদ উল্লেখবিহীন খাবার প্যাকেট খুঁজে পান প্রশাসনের কর্মকর্তারা।

এ ছাড়া গাকের গোডাউনের ভেতের দিয়ে যাওয়া পয়নিষ্কাশনের একটি পাইপ মুখ খোলা অবস্থায় পাওয়া যায়। পরে ওই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন।

জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার বলেন, তদন্ত না করে কেন শিশুরা অসুস্থ হয়েছে তা সঠিকভাবে বলা যাবে না। বিভিন্ন কারণেই এমনটি হতে পারে।

তবে প্রাথমিকভাবে ফুড পয়জনিং বলে ধারণা করা হচ্ছে। শিশুদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তারা আশঙ্কামুক্ত। শিশুদের মূল সমস্যা ছিল পেটে ব্যথা।

ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় বিভাগীয় কমিশনারের নির্দেশনায় জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং শিশুদের দিকে খেয়াল রাখা হচ্ছে।

ইউএনও বলেন, ভোক্তা অধিকার আইনের ৪৩ ও ৪৫ ধারায় গাককে অর্থদণ্ড করা হয়েছে। গাকের এরিয়া ম্যানেজার ফিরোজ হোসেন জরিমানার অর্থ পরিশোধ করেছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

স্কুলের প্রথম দিনেই ইসরায়েলি হামলায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওয়াফার

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে

আপডেট সময় ১১:০৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬