ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭ Logo ফ্যামিলি কার্ড ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করবে সরকার Logo মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তাপ, তেলের দাম ছাড়াল ১০৬ ডলার Logo জ্বালানি খাতের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ Logo পাগলা মসজিদের দানবাক্সে মিলল এক হাজার ৪৪ ভরি সোনা Logo পুরান ঢাকার বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট Logo সরকারবিরোধী চক্রান্ত : সাবেক দুই সেনা কর্মকর্তার চার দিনের রিমান্ড Logo ডাচ্-বাংলা ব্যাংকের নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের স্ট্র্যাটেজিক কনক্লেভ Logo ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ Logo সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের

অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু ৭ সেপ্টেম্বর, যেভাবে করবেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদন শুরু হবে আগামীকাল ৭ সেপ্টেম্বর। আবেদনটি চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

ইচ্ছুক শিক্ষার্থীরা নির্ধারিত ফি জমা দিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত বিশেষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, সময়সীমার পর নতুন করে আর আবেদনের সুযোগ থাকবে না। আবেদনের জন্য প্রার্থীকে প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পোর্টালের নির্দিষ্ট লিংকে (103.113.200.36/PAMS/ICTUnit/Re-Evaluation.aspx) প্রবেশ করতে হবে।

এর পর ড্রপডাউন মেনু থেকে কোর্স নির্বাচন করে নির্ভুলভাবে রোল, রেজিস্ট্রেশন নম্বর এবং সাবজেক্ট/পত্র কোড ইনপুট দিতে হবে।

প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে সিস্টেম তৈরি করা পে-স্লিপ ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে।

মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি), ব্যাংক কার্ড বা সোনালী সেবার যেকোনো অনলাইন পেমেন্ট মাধ্যম ব্যবহার করে প্রতি কোর্সের জন্য ১,২০০ টাকা পরিশোধ করতে হবে।

অনলাইনে ফরম পূরণের পর আবেদনের কপি কিংবা পে-স্লিপের কোনো হার্ডকপি সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডাকযোগে বা সশরীরে পাঠানোর কোনো প্রয়োজন নেই।

ব্যাংকে প্রচলিত কোনো ম্যানুয়াল ফরমে টাকা জমা দিলে পরবর্তীতে জটিলতা সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার দায়ভার গ্রহণ করবে না। টাকা সফলভাবে জমা হওয়ার সঙ্গে সঙ্গেই আবেদন সম্পন্ন বলে গণ্য হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭

অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু ৭ সেপ্টেম্বর, যেভাবে করবেন

আপডেট সময় ০৩:০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬