ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান Logo ৫ দিন পর হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু Logo ২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি Logo কেন এমবাপ্পেকে আবার পেনাল্টি নিতে দেওয়া হলো না, বিতর্ক তুঙ্গে Logo দেশের জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা খুবই কম : আইজিপি Logo কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির Logo এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির Logo উরুগুয়েতে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, দেশজুড়ে জরুরি অবস্থা জারি Logo জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, এই সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে। জনগণ তাদের ক্ষমা করবে না।

তিনি বলেন, ১১ দলীয় ঐক্যজোট জনগণের পাশে আছে। আমাদের ঐক্যবদ্ধ এই চেষ্টা আল্লাহ কবুল করবেন। আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ব। আপনারা বিজয়ের শেষ হাসি হেসে ঘরে ফিরবেন।

আজ শনিবার সকালে ছয় দফা দাবি বাস্তবায়নে ঢাকা-চট্টগ্রাম লং মার্চের যাত্রাপথে নারায়ণগঞ্জের শিমরাইল মোড়ে পথসভায় এসব কথা বলেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির বলেন, আমরা রাজপথে নেমেছি গণভোটের গণরায় বাস্তবায়ন করার জন্য। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করার জন্য। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনের জন্য।

তিনি বলেন, এই সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে। জনগণ তাদের ক্ষমা করবে না।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার তিন তিন বার ভোটের নামে এ দেশের মানুষের সাথে ছিনিমিনি খেলেছে। এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছি। এ সরকারও জনগণের সাথে প্রতারণা করলে তাদেরও খেসারত দিতে হবে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

আজ শনিবার সকালে রাজধানীর শাপলা চত্বর থেকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরু হয়েছে। লং মার্চটি নারায়ণগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা শেষে চট্টগ্রামের লালদিঘি মাঠে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে।

১১ দলীয় জোটের লং মার্চের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্য ঊর্ধ্বগতি রোধে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান

এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির

আপডেট সময় ১১:৫৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬