ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খাল থেকে নিখোঁজ বৃদ্ধার লাশ উদ্ধার, কোমরে বাঁধা ছিল বালুর বস্তা

কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের চার দিন পর কোমরে বালুর বস্তা বাঁধা অবস্থায় হাসিনা খাতুন (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার গোবিন্দগুনিয়া এলাকার জিকে খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত হাসিনা খাতুন মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাড়ারা গ্রামের করিম আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চার দিন আগে নিখোঁজ হন হাসিনা খাতুন। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে তার খোঁজ করেন। তবে চার দিনেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার সকালে গোবিন্দগুনিয়া এলাকার জিকে খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জিকে খাল থেকে নিখোঁজ এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার কোমরে বালুর বস্তা বাঁধা ছিল।

এ ঘটনায় তদন্ত চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৬:৩৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬