ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘বংশের নাম থাকলেও সাফল্য ধরে রাখতে লড়াই’, জন্মদিনে ঋষি কাপুরের সেই কথা Logo গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী Logo কেরালায় ১০ বছর পালিয়ে ছিলেন ধর্ষণ মামলার আসামি, অবশেষে গ্রেপ্তার Logo জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নতুন উৎসের খোঁজে সরকার: অর্থমন্ত্রী Logo বিভিন্ন দেশে পালানো রেকর্ড ৬০ লাখ আফগানী ফিরেছে আফগানিস্তানে Logo এআই ছাড়া মানুষ যেন ‘অদক্ষ বানর’, খোঁচা ইলন মাস্কের Logo দুশ্চিন্তা ও বিষাদ দূর করার দোয়া Logo ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে Logo পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ Logo সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নতুন পরিচয় অস্ট্রেলিয়ান পেসারের

বয়সটা তো কম হলো না। কিন্তু এখনো স্টাম্প উপড়ে ফেলানোর নেশায় মত্ত পিটার সিডল।

আসছে নভেম্বর ৪২ বছরে পা দেওয়ার অপেক্ষায় থাকায় অস্ট্রেলিয়ান পেসার খেলা না থামিয়ে দিব্যি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাচ্ছেন।

খেলতে খেলতেই এবার নতুন পরিচয় পেলেন সিডল। আসলে খেলোয়াড় বাদে এতদিনে নতুন পরিচয়টাই হওয়ার কথা ছিল তার। নিউ সাউথ ওয়েলসের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন অজি পেসার।

এক মৌসুমের জন্য সিডলের সঙ্গে চুক্তি করেছে নিউ সাউথ ওয়েলস। তার সঙ্গে পরামর্শক হিসেবে দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক স্পিনার ইয়োহান বোথাও। প্রধান কোচ ব্র্যাড হাডিনের অধীনে কাজ করবে দুজনই।

দায়িত্ব পেয়ে দারুণ খুশি সিডল।

নিউ সাউথ ওয়েলসের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন তিনি। অজি পেসার বলেছেন,নিউ সাউথ ওয়েলস ব্লুজ দলে যোগ দিতে পারাটা দারুণ, রোমাঞ্চকর। গুরুত্বপূর্ণ এই গ্রীষ্মের আগে প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে গড়া দলটির সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। কাজ করার তর সইছে না আমার।

২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানোনোর আগে অস্ট্রেলিয়ার হয়ে ৬৭ টেস্ট খেলেছেন সিডল।

দীর্ঘ সংস্করণে ২২১ উইকেট নেওয়া পেসার ২০ ওয়ানডের বিপরীতে ২টি টি-টোয়েন্টি খেলেছেন। তবে ঘরোয়া ক্যারিয়ার খুবই দীর্ঘ। প্রথম শ্রেণির ২৩১ ম্যাচে উইকেট নিয়েছেন ৭৯২টি। এখন শুধুই টি-টোয়েন্টি খেলছেন তিনি। বিগ ব্যাশের পরের আসরেও মেলবোর্ন স্টারসের হয়ে খেলতে দেখা যাবে। এ ছাড়া অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও হাত ঘুরাচ্ছেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

‘বংশের নাম থাকলেও সাফল্য ধরে রাখতে লড়াই’, জন্মদিনে ঋষি কাপুরের সেই কথা

নতুন পরিচয় অস্ট্রেলিয়ান পেসারের

আপডেট সময় ০৪:১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬