ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি দ্বিগুণ করলো বিসিবি Logo কেউ যেন সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে না পারে, সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে সৌদি আরব Logo শরীরের এই ৫ লক্ষণ হতে পারে ক্যানসারের আগাম ইঙ্গিত Logo ১৫০ বছর পর ডারউইনের ধারণাই সত্য, সন্ধান মিলল পোকা খেকো নতুন উদ্ভিদের Logo তিন বছরে ৪০০ এর বেশি গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে: বাণিজ্যমন্ত্রী Logo সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৩ Logo সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে মানসিক জড়তার লক্ষণ Logo ভেজালবিরোধী ৫০০ অভিযান, জরিমানা ২ কোটি ৪০ লাখ Logo ডিভিসি ও কংসাবতী বাঁধের পানি ছাড়ায় পশ্চিমবঙ্গে বন্যার শঙ্কা

সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৩

সিরাজগঞ্জ সদর উপজেলায় বাস-সিএনজি সংঘর্ষে নাদিয়া খাতুন (১৯) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালকসহ আহত হয়েছেন আরো তিনজন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের চন্দিদাসগাঁতি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাদিয়া খাতুন উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকার বাবুল আক্তারের মেয়ে। তিনি সিরাজগঞ্জ সরকারি রাশিদোজ্জাহা মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। আহতরা হলেন সিএনজিচালক নজরুল ইসলাম (৪০), সুমাইয়া পারভীন (২৬) ও তানজিদ (২২)।

স্থানীয় সূত্র জানায়, নলকা থেকে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল সিএনজিচালিত একটি অটোরিকশা। চন্দিদাসগাঁতি বাজার এলাকায় পৌঁছালে সিএনজিটির পেছনের একটি চাকা খুলে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় সিএনজিটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই যাত্রী নাদিয়া খাতুন নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি দ্বিগুণ করলো বিসিবি

সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৩

আপডেট সময় ০৬:১৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬