ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি অস্ত্রসহ ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার সাতটি হত্যা মামলাসহ ২৬ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সবুজ (৩২) ওরফে কালাই সবুজ ও তার সহযোগী এজাজুল হককে (৩৪) একটি বিদেশি পিস্তল এবং সাত রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

সর্বশেষ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে রূপগঞ্জ থানা পুলিশ ঢাকা জেলার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সবুজ সবুজ রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার কালাইয়ের ছেলে ও তার সহযোগী এজাজুল হক উপজেলার ভুলতার শাহাদাতের ছেলে।

পুলিশ জানায়, আসামি সবুজ দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষকে অপহরণ করে পরিবার থেকে মুক্তিপণ আদায়, খুন ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর বুধবার বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ সবুজকে গ্রেপ্তার করা হয়। সবুজ ওরফে কালাই সবুজের নামে রূপগঞ্জ থানায় সাতটি হত্যা মামলাসহ মোট ২৬টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক থেকে তার সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলো। পরে আসামি সবুজের দেওয়া তথ্যমতে তার সহযোগী এজাজুল হককে রূপগঞ্জের রূপসী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, বিদেশি অস্ত্র ও তার এক সহযোগীসহ কালাই সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এই ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৪:১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬