ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কিশোরগঞ্জে পাউবো প্রকৌশলীর ওপর হামলা, ২৪ ঘণ্টার আলটিমেটাম Logo কেউ অভিযোগ করতে পারে নি মাদ্রাসার ছাত্ররা ড্রাগ সেবন করে: জামায়াত আমির Logo গাইবান্ধায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ, মাইক্রোবাস চালক নিহত Logo আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির Logo গাড়িতে উঠলেই বমি আসে? গুগলের এই ফিচার দেবে সমাধান Logo শুধু নায়ক না, গায়ক ও সংগীত পরিচালকও ছিলেন উত্তম কুমার Logo জুলাই হত্যা মামলায় চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন বাতিল Logo অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী Logo সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় মা-মেয়েসহ তিনজনের যাবজ্জীবন Logo পর্দা উঠল ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় মা-মেয়েসহ তিনজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় মা-মেয়েসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩য় আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহান শাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, পৃথক দুটি মাদক মামলায় মা-মেয়েসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গাইবান্ধা জেলার পলাশপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মারুফ উল ইসলাম, রংপুর জেলার পীরগাছা থানার তালুক পশুরাম গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী মোবাশেরা বেগম এবং একই গ্রামের লিটন মিয়ার স্ত্রী সেলিনা বেগম।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০১২ সালের ৩ ডিসেম্বর সকাল থেকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। ওই দিন রাতে রংপুর থেকে ঢাকাগামী খালেক এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মোবাশেরা বেগম ও তাঁর মেয়ে সেলিনা বেগমকে আটক করে পুলিশ।

এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলা করেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কিশোরগঞ্জে পাউবো প্রকৌশলীর ওপর হামলা, ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় মা-মেয়েসহ তিনজনের যাবজ্জীবন

আপডেট সময় ০২:৫৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬