ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুরির জন্য ছাদে অপেক্ষা, দেখে ফেলায় একে একে ৪ জনকে হত্যা Logo কলেজে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন শিক্ষার্থী Logo বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী Logo পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা: সদর দপ্তর Logo মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার Logo সব প্রতিবেশীর সঙ্গেই সম্পর্ক খারাপ ভারতের : তথ্যমন্ত্রী Logo ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো Logo রংপুরে তিন দিনব্যাপী ইজতেমা শুরু Logo ভাষাতত্ত্বের পথিকৃৎ মুহম্মদ আবদুল হাইয়ের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা। Logo আগুন সন্ত্রাস আওয়ামী লীগের আসল চরিত্র : আইনমন্ত্রী আসাদুজ্জামান

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বৈঠকের পর নয়াদিল্লি ও তেহরানের মধ্যে বাণিজ্য চুক্তি হচ্ছে বলে চলা গুঞ্জন খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

দ্য ব্রায়ান কিলমিড শো-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কো রুবিও জানান, ভারতের সঙ্গে ইরানের বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনা তিনি দেখছেন না। প্রতিটি দেশ নিজস্ব পররাষ্ট্রনীতি অনুযায়ী কাজ করে এবং তেহরানের সঙ্গে যেমন আন্তর্জাতিক যোগাযোগ রয়েছে, তেমনি ওয়াশিংটনও ইরানি সরকারের সঙ্গে আলোচনা চালিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করে রুবিও কঠোর বার্তা দেন, কোনো দেশেরই উচিত হবে না যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে ইরানকে সহায়তা করা। তিনি সতর্ক করে জানান, যেসব রাষ্ট্র তেহরানকে অর্থ উপার্জনের বা সন্ত্রাসবাদে অর্থায়নের পথ তৈরি করে দেবে, তাদের ওপরও ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করতে বাধ্য হবে।

রুবিও বলেন, ‘কোনো দেশেরই উচিত নয় ইরানকে নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করা। আর যদি কোনো দেশ তা করার সিদ্ধান্ত নেয়, তবে তাদের বিরুদ্ধেও আমাদের নিষেধাজ্ঞা প্রয়োগ করতে হবে।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা বলে উল্লেখ করেন তিনি। ওয়াশিংটন প্রধানত অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে তেহরানকে নিয়ন্ত্রণে রাখলেও প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে বলে সতর্ক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই উত্তেজনা ছয় মাসে গড়ালে ট্রাম্প মার্কিন বাহিনীর রাত্রিকালীন হামলার কথা স্বীকার করে আরও আক্রমণের হুমকি দেন। এর জবাবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন যে তাদের নতুন কৌশল ওয়াশিংটনের ভিত্তিকে চূর্ণ করে দেবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

চুরির জন্য ছাদে অপেক্ষা, দেখে ফেলায় একে একে ৪ জনকে হত্যা

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ১০:৩৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬