ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ উদ্বোধন

চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের বুজরুকগড়গড়ি এলাকার একটি আম বাগানে এ সংগ্রহ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। জেলায় প্রথম পর্যায়ে আঁটি, গুটি ও বোম্বাই আম সংগ্রহ করা হবে।

পরে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক দেবাশীষ কুমার দাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মামুনুল হাসান।

আম সংগ্রহ অনুষ্ঠানে বক্তারা বলেন, চলতি বছর চুয়াডাঙ্গা জেলাতে দুই হাজার ৩০০ হেক্টর জমিতে আমের উৎপাদন হয়েছে। এসব বাগান থেকে প্রায় ৩৫ টন আম আহরণের লক্ষ্যমাত্রা রয়েছে। দেশের অন্যতম আম সংগ্রহকারী জেলা হিসেবে চুয়াডাঙ্গার নাম সারা দেশে পরিচিত। সেজন্য সারা দেশে ভালো মানের আম সরবরাহ করতে হবে। এজন্য বাগান মালিকরা যাতে অপরিপক্ব আম সংগ্রহ না করে সে বিষয়ে সতর্ক করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ উদ্বোধন

আপডেট সময় ০২:০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫