ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে বৃক্ষরোপণ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে বৃক্ষরোপণ করা হয়েছে। বুধবার বিকালে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে জেলার দলীয় কার্যালয়ে বৃক্ষরোপণ করেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া।

উদ্বোধনের পরে আসলাম মিয়া বলেন, অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। রাজবাড়ীর উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। বিশেষ করে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। চলতি বছর জেলার ৪২টি ইউনিয়নে ৪২ হাজার বৃক্ষরোপণ করা হবে।

পরে জেলার বিভিন্ন ইউনিট থেকে আসা নেতৃবৃন্দের উপস্থিতিতে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয় শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল হক শিকদার পিন্টুর সঞ্চালনায় রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলমসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা বক্তব্য রাখেন।

বাংলা৭১নিউজ/সারোয়ার

Tag :

আপডেট সময় ০৮:০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬