ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আইফোন ১৮ প্রোর প্রি-অর্ডার নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রতিবছর আইফোনের নতুন মডেল নিয়ে মানুষের আগ্রহের শেষ থাকে না। নতুন ফিচার, রং আর ক্যামেরা নিয়ে জল্পনা চলতে থাকে। এবারেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আগামী ৯ সেপ্টেম্বর নতুন প্রজন্মের আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল। তাই যারা প্রি-অর্ডার দিতে চান তাদের অপেক্ষা যেন শেষ হচ্ছিল না। আর এসবের মাঝেই জানা গেল প্রি-অর্ডার নিয়ে নতুন সিদ্ধান্ত।

তবে এবার প্রি-অর্ডার শুরুর সময়সূচিতে প্রচলিত নিয়মের পরিবর্তন আনতে পারে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। নতুন তথ্য অনুযায়ী, আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু হতে পারে ১২ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টায়, যা যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সময় অনুযায়ী।

সাধারণত নতুন আইফোন উন্মোচনের পরের শুক্রবার থেকেই প্রি-অর্ডার নেয়া শুরু করে অ্যাপল। কিন্তু এবার ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ২০০১ সালের সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকী হওয়ায় সূচিতে পরিবর্তন আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রি-অর্ডারের এই সম্ভাব্য সময়সূচির তথ্য প্রথমে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার্সে প্রকাশিত হয়। সেখানে জার্মান প্রকাশনা ম্যাকওয়েল্টের তথ্য উদ্ধৃত করা হয়েছে। তবে অ্যাপল এখনো আনুষ্ঠানিকভাবে প্রি-অর্ডারের তারিখ নিশ্চিত করেনি।

৯ সেপ্টেম্বরের অনুষ্ঠানে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের পাশাপাশি অ্যাপলের প্রথম ফোল্ডেবল বা ভাঁজ করা যায় এমন আইফোন উন্মোচনের সম্ভাবনাও রয়েছে। নতুন অ্যাপল ওয়াচ মডেলও এ অনুষ্ঠানে আসতে পারে।

তবে ফোল্ডেবল আইফোনের বাজারজাতকরণ নিয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৮ প্রো সিরিজের সঙ্গেই এর বিক্রি শুরু হবে। আবার অন্য সূত্রের দাবি, এর প্রি-অর্ডার সেপ্টেম্বরের শেষ দিকে শুরু হতে পারে।

এদিকে নতুন আইফোনের সঙ্গে আইওএস ২৭ উন্মুক্ত করার সম্ভাবনা রয়েছে। এটি ১৪ সেপ্টেম্বর প্রকাশ হতে পারে। আইফোন ১১সহ আইওএস ২৬ সমর্থনকারী মডেলগুলোতে নতুন অপারেটিং সিস্টেম চালানো গেলেও কিছু নতুন সুবিধা কেবল নতুন আইফোনে পাওয়া যেতে পারে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আইফোন ১৮ প্রোর প্রি-অর্ডার নিয়ে নতুন সিদ্ধান্ত

আপডেট সময় ০৮:০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬