ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ Logo ফেসুবক ট্রেন্ডে আশির দশকের লুক, গা ভাসালেন তারকারাও Logo নাসিরুদ্দিন পাটোয়ারীর নোংরা ভাষার জবাব নোংরা ভাষায় দেওয়া আমার ঠিক হয়নি: রাশেদ খাঁন Logo আজ নতুন আইফোন আনছে অ্যাপল, বিনাখরচে অনলাইনে দেখা যাবে অনুষ্ঠান Logo ৫ বছরে আফ্রিকায় আশ্রয় চেয়েছে ৬০ হাজারের বেশি বাংলাদেশি Logo গর্ভবতী কর্মীদের সঙ্গে বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা Logo ভারতকে হারাতে এবার সর্বস্ব নিংড়ে দিতে চান জ্যোতিরা Logo ফিবোনাচ্চি অলিম্পিয়াডে সোনারগাঁও ইউনিভার্সিটির তিনটি জাতীয় পদক অর্জন Logo সিংড়ায় অবৈধভাবে সার মজুদ, ৪ ব্যবসায়ীকে কারাদণ্ড Logo কানাডার মদ-দুধ নিষিদ্ধ করলেন ট্রাম্প

সারের গুদামে হিসাবের চেয়েও মজুদের পরিমাণ বেশি, ২ ব্যবসায়ীকে জরিমানা

স্টক রেজিস্টারে দেখানো হিসাবের চেয়ে গুদামে সারের পরিমাণ বেশি পাওয়ায় গাজীপুরের কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দোলান বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর স্টক রেজিস্টারের তথ্য ও গুদামের প্রকৃত সার পরীক্ষা করে বড় ধরনের হিসাবের গরমিল পায় ভ্রাম্যমাণ আদালত। আইন অনুযায়ী সঠিক তথ্য ও মজুদের হিসাব সংরক্ষণ না করায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় ওই দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—দোলান বাজারের ‘প্রকাশ ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী নির্মল দাস (৬০) এবং ‘মেসার্স এস এস কর্পোরেশন’-এর স্বত্বাধিকারী শরীফ ভূঁইয়া (৩৪)।

অভিযানে বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার জানান, সারের বাজারে যেকোনো অনিয়ম রুখতে এবং স্বাভাবিক সরবরাহ ও মূল্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এই তদারকি অভিযান অব্যাহত থাকবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সারের গুদামে হিসাবের চেয়েও মজুদের পরিমাণ বেশি, ২ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ০৭:১৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬