ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নেত্রকোনায় ছেলের দায়ের কোপে প্রাণ হারালেন বাবা, আটক ছেলে Logo হামজার লড়াকু পারফরম্যান্সে জয়ে ফিরল শেফিল্ড Logo দেশের অগ্রগতি নারীদের ছাড়া অসম্পূর্ণ : রিজভী Logo ডেঙ্গুর প্রকোপ চলতি মাসের শেষ থেকে বাড়তে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র Logo ক্যান্সার আক্রান্ত ফুটবলারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল ক্লাব Logo বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর ৯ এলাকায় Logo প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ Logo ফেসুবক ট্রেন্ডে আশির দশকের লুক, গা ভাসালেন তারকারাও Logo নাসিরুদ্দিন পাটোয়ারীর নোংরা ভাষার জবাব নোংরা ভাষায় দেওয়া আমার ঠিক হয়নি: রাশেদ খাঁন

ধানমণ্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই মামলায় ৪ আসামি রিমান্ডে

রাজধানীর ধানমণ্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ছিনতাইয়ের মামলায় তিন আসামিকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। একই ঘটনায় ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের মামলায় এক আসামিকে চার দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের এসআই মো. শরীফুজ্জামান রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

ছিনতাই মামলায় রিমান্ডে নেওয়া তিন আসামি হলো মজিবুর রহমান, জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির ও কবির হোসেন। আর অস্ত্র মামলায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তানভীর আবেদীন বাবু ওরফে খোকনকে।

জানা যায়, আসামিদের রিমান্ড বাতিল করে জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত ছিনতাই মামলায় তিন আসামির দুই দিন করে এবং অস্ত্র মামলায় তানভীর আবেদীনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার জানা যায়, গত ৩০ আগস্ট দুপুর সোয়া দুইটার দিকে ধানমণ্ডির ১২ নম্বর সড়কের ডিঙ্গী রেস্টুরেন্টের সামনে দিয়ে ৩৮ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন বেকারি ব্যবসায়ী মো. খোরশেদ আলম (৫০)।

এ সময় ৮ থেকে ১০ জনের একটি দল অস্ত্রের মুখে তার গতিরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

চিৎকার শুনে ধানমণ্ডি মডেল থানার পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করলে তানভীর আবেদীন ও মজিবুর রহমানকে আটক করা হয়। পুলিশ বলছে, তানভীরের দেহ তল্লাশি করে চারটি গুলিসহ একটি দেশীয় তৈরি রিভলবার উদ্ধার করা হয়।

পরে মজিবুরের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণখাণ থানা এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকেলে নিউ মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় কবির হোসেনকে।

ছিনতাইয়ের ঘটনায় খোরশেদ আলম বাদী হয়ে এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় ধানমণ্ডি থানার এসআই সাইফুল ইসলাম গত ৩১ আগস্ট পৃথক মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি মডেল থানার এসআই বাবন উদ্দিন ছিনতাই মামলায় জাকির ও কবিরের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। একই থানার এসআই জালাল উদ্দিন অস্ত্র মামলায় তানভীরের সাত দিনের রিমান্ড চান।

এর আগে গত ৩১ আগস্ট জাকির, কবির ও তানভীরকে আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠান এবং রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। পরে কবিরকে গ্রেপ্তারের পর আজ তাকেও আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নেত্রকোনায় ছেলের দায়ের কোপে প্রাণ হারালেন বাবা, আটক ছেলে

ধানমণ্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই মামলায় ৪ আসামি রিমান্ডে

আপডেট সময় ০৭:১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬