ঢাকা ০১:০৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সরাসরি সম্প্রচারকালে ইউক্রেনের টিভি চ্যানেলে রুশ ড্রোন হামলা, নিহত বেড়ে ৫ Logo ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে: রিজভী Logo নেত্রকোনায় ছেলের দায়ের কোপে প্রাণ হারালেন বাবা, আটক ছেলে Logo হামজার লড়াকু পারফরম্যান্সে জয়ে ফিরল শেফিল্ড Logo দেশের অগ্রগতি নারীদের ছাড়া অসম্পূর্ণ : রিজভী Logo ডেঙ্গুর প্রকোপ চলতি মাসের শেষ থেকে বাড়তে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র Logo ক্যান্সার আক্রান্ত ফুটবলারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল ক্লাব Logo বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর ৯ এলাকায় Logo প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

৪ দিনে ৪৪ মিলিয়ন ভিউ, ‘দ্য প্যারাডাইস’ ছবির গান ইউটিউবের শীর্ষে

মুক্তির আগেই উন্মাদনা তৈরি করেছে তেলুগু সুপারস্টার নানি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য প্যারাডাইস’। উন্মাদনা আরও বাড়িয় দিয়েছে ছবির দ্বিতীয় গান ‘য়েশানাগুলা’। ২৯ আগস্ট প্রকাশিত গানটি ইউটিউবে রীতিমতো ঝড় তুলেছে। অনিরুদ্ধ রবিচন্দরের সংগীতায়োজনে গানটি ইউটিউব গ্লোবাল চার্টে ১ নম্বরে অবস্থান করছে।

গানটির সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতারা লিখেছেন, সারা বিশ্ব ‘য়েশানাগুলা’ গানের তালে মেতে উঠেছে। মুক্তির অল্প সময়ের মধ্যে গানটি ভিউ হয়েছে ৪ কোটি ৪০ লাখের বেশি। এবং ৫ লাখ ২৯ হাজারের বেশি লাইক পড়েছে।

যা রয়েছে সুপারহিট গানে:

তেলেঙ্গানার ঐতিহ্যবাহী লোকগানের সুরের আদলে তৈরি গানে কণ্ঠ দিয়েছেন প্রভা ভাঙ্গারিগালা ও আদুলা জাংরেড্ডি। কথা লিখেছেন কাসারলা শ্যাম। সুর দিয়েছেন রজনীকান্ত অভিনীত ‘জেলার’ সিনেমার জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর। গানটিতে অতিথি শিল্পী হিসেবে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ।

জানা গেছে, পরিচালক শ্রীকান্ত ওডেলা ছোটবেলা থেকে জাংরেড্ডি আদুলার লোকগানের সঙ্গে পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে তার ইচ্ছে ছিল গানটি নিজের কোনো সিনেমায় ব্যবহার করবেন। সেই ভাবনা থেকে জনপ্রিয় লোকগানের কয়েকটা লাইনের সঙ্গে নতুন কথার মিশেলে গানটি বড়পর্দায় নিয়ে আসা হয়েছে।

গত ২৯ আগস্ট জমকালো আয়োজনের মাধ্যমে গানটি প্রকাশ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে সুরকার অনিরুদ্ধের কনসার্টে হঠাৎ করে মঞ্চে চলে আসেন ছবির নায়ক নানি। মঞ্চে অনিরুদ্ধের সঙ্গে তিনিও এই গানে পারফর্ম করেন। কনসার্টের সেই ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

শ্রীকান্ত ওডেলা পরিচালিত এবং সুধাকর চেরুকুরি প্রযোজিত ‘এসএলভি সিনেমাস’-এর ব্যানারে তৈরি অ্যাকশন ঘরানার সিনেমাটিতে নানির পাশাপাশি অভিনয় করেছেন কায়াদু লোহর, মোহন বাবু, রাঘব জুয়াল, সোনালী কুলকার্নির মতো তারকারা। আগামী ২৪ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

সরাসরি সম্প্রচারকালে ইউক্রেনের টিভি চ্যানেলে রুশ ড্রোন হামলা, নিহত বেড়ে ৫

৪ দিনে ৪৪ মিলিয়ন ভিউ, ‘দ্য প্যারাডাইস’ ছবির গান ইউটিউবের শীর্ষে

আপডেট সময় ০৩:৪৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬