ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সরাসরি সম্প্রচারকালে ইউক্রেনের টিভি চ্যানেলে রুশ ড্রোন হামলা, নিহত বেড়ে ৫ Logo ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে: রিজভী Logo নেত্রকোনায় ছেলের দায়ের কোপে প্রাণ হারালেন বাবা, আটক ছেলে Logo হামজার লড়াকু পারফরম্যান্সে জয়ে ফিরল শেফিল্ড Logo দেশের অগ্রগতি নারীদের ছাড়া অসম্পূর্ণ : রিজভী Logo ডেঙ্গুর প্রকোপ চলতি মাসের শেষ থেকে বাড়তে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র Logo ক্যান্সার আক্রান্ত ফুটবলারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল ক্লাব Logo বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর ৯ এলাকায় Logo প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ায় বিকল ট্রাক মেরামত করতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

বগুড়ার শেরপুরে বিকল ট্রাক মেরামতের সময় জ্যাক খুলে ট্রাকের নিচে চাপা পড়ে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার মহিপুর ফায়ার সার্ভিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ী এলাকার মামুন হোসেন (৩৫), নন্দীগ্রাম উপজেলার হানজালা আহম্মেদ (৩০) ও লিটন হোসেন (৩০)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-রংপুর মহাসড়কের মহিপুর এলাকায় ঢাকাগামী কাঠবোঝাই একটি ট্রাক বিকল হয়ে যায়। পরে ট্রাকটি মেরামতের জন্য তিনজন কাজ শুরু করেন। মেরামতের সুবিধার্থে জ্যাক দিয়ে ট্রাকটি উঁচু করে রাখা হয়েছিল। এ সময় হঠাৎ জ্যাক খুলে ট্রাকটি নিচে পড়ে যায়। এতে ট্রাকের নিচে থাকা তিনজন চাপা পড়েন।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান।

শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকল ট্রাকটি মেরামতের সময় জ্যাক খুলে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সরাসরি সম্প্রচারকালে ইউক্রেনের টিভি চ্যানেলে রুশ ড্রোন হামলা, নিহত বেড়ে ৫

বগুড়ায় বিকল ট্রাক মেরামত করতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

আপডেট সময় ১১:৫১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬