ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাতে দুই সিনেমা, নিজেকে প্রস্তুত করছেন মন্দিরা Logo গায়ে হাত দিলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিলেন অভিনেত্রী ঋতাভরী Logo লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত Logo চট্টগ্রামে অটোরিকশা ওয়ার্কশপের আড়ালে অস্ত্রের কারখানা, গ্রেপ্তার ২ Logo মানিকগঞ্জের সাবেক এমপি দুর্জয়ের স্ত্রীর বিরুদ্ধে দুদকের কঠোর পদক্ষেপ Logo যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত Logo প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের Logo বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে: টাঙ্গাইলে সালাউদ্দিন টুকু Logo বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে বিসিবির ৩ কর্মকর্তা নিষিদ্ধ Logo শেখ সেলিমের পরিবারকে ধরতে এবার নোটিশ লটকাচ্ছে দুদক

চট্টগ্রামে অটোরিকশা ওয়ার্কশপের আড়ালে অস্ত্রের কারখানা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি অটোরিকশার ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে দেশীয় পেনগানসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধারের পাশাপাশি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের মনসুরাবাদ কলোনি এলাকায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

গ্রেপ্তাররা হলেন মো. জামাল হোসেন ওরফে জামাল মিস্ত্রি (৪৪) ও অটোরিকশাচালক মো. কবির (৪৭)।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের হেফাজত থেকে একটি পেনগান, চারটি দেশীয় পিস্তল, ১৮টি পেনগানের গুলি ও দুটি পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও আলামত জব্দ করা হয়।

পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, অস্ত্র তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত একটি চক্রের বিষয়ে তথ্য পাওয়ার পর নজরদারি ও তথ্য যাচাই শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধারের পাশাপাশি দুজনকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তৈরি করা এসব অস্ত্র ২০ হাজার থেকে ৫০ হাজার টাকায় দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হতো।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

হাতে দুই সিনেমা, নিজেকে প্রস্তুত করছেন মন্দিরা

চট্টগ্রামে অটোরিকশা ওয়ার্কশপের আড়ালে অস্ত্রের কারখানা, গ্রেপ্তার ২

আপডেট সময় ০৭:৩০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬