ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির Logo আনসার-ভিডিপিকে আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০২ Logo ফ্ল্যাট প্রতারণার নতুন মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো হরিদাসকে Logo বিদ্যালয়ের টয়লেটে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার Logo গ্রিসকে ৩.৫ বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে ইসরায়েল Logo সরকারিভাবে বিদেশে চাকরির সুযোগ, আবেদনের সময় আছে মাত্র ২ দিন Logo শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য Logo নেপালে বন্যা-ভূমিধসে বাংলাদেশ সরকারের সমবেদনা Logo ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র জায়গা: চিত্রনায়িকা পপি

ফ্ল্যাট প্রতারণার নতুন মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো হরিদাসকে

ফ্ল্যাট দেওয়ার কথা বলে ৭৫ লাখ ৮৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা নতুন মামলায় গাইবান্ধার পলাশবাড়ীতে রামবিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।

পরে ঢাকার আরেক অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে হরিদাসের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী বাসুদেব গুহ। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন।

মামলার অভিযোগে বলা হয়, বাদী মাহবুবুর রহমান ও আসামি ওবাইদুল ইসলাম কলেজজীবনের বন্ধু।

ওবাইদুল নিজেকে ‘অনয় ডেভেলপার’ কোম্পানির মালিক পরিচয় দিয়ে রাজধানীর নিকুঞ্জ এলাকায় একটি ফ্ল্যাট দেওয়ার কথা বলেন। ফ্ল্যাট কেনার জন্য মাহবুব প্রথমে ১০ লাখ ৮৫ হাজার টাকা এবং পরে আরো ১৫ লাখ টাকা দেন।

অভিযোগে আরো বলা হয়, টাকা নেওয়ার পর ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে ওবাইদুল মাহবুবকে ঘোরাতে থাকেন। টাকা ফেরত চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান।

একপর্যায়ে মাহবুব নিকুঞ্জে ওবাইদুলের কার্যালয়ে গেলে তিনি তার ব্যবসায়িক অংশীদার হরিদাসের কথা জানান।

পরে হরিদাস সেখানে গিয়ে মাহবুবকে বলেন, তার কাছে টাকা নেই, তবে একটি ফ্ল্যাট আছে এবং তিনি সেটি দিতে পারবেন। তার কথায় বিশ্বাস করে মাহবুব আরো ৪৫ লাখ টাকা দেন। এভাবে ওবাইদুল ও হরিদাস মিলে তার কাছ থেকে মোট ৭৫ লাখ ৮৬ হাজার টাকা নেন। তবে পরে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় গত ২৪ আগস্ট উত্তরা পশ্চিম থানায় হরিদাস চন্দ্র তরণী দাস ও ওবাইদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন মাহবুবুর রহমান। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই মাসুদ রানা হরিদাসকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

এর আগে ৯ কোটি ৩৫ লাখ টাকা অর্থপাচারের অভিযোগে গত ১২ জুলাই উত্তরা পশ্চিম থানায় মামলা করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের এসআই সাইফুল ইসলাম। ওই রাতেই গাইবান্ধার পলাশবাড়ী থেকে হরিদাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন ঢাকার আদালত ওই মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ১৬ জুলাই তাকে কারাগারে পাঠানো হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির

ফ্ল্যাট প্রতারণার নতুন মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো হরিদাসকে

আপডেট সময় ০৫:৫০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬