ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদির Logo হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা Logo সাড়ে ৩ কেজির দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি Logo ৫ বছরে বিদেশে ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে : প্রতিমন্ত্রী নুর Logo বিজয়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে, কংগ্রেসের অসন্তোষ Logo আইপিএল সম্প্রচার স্বত্বে প্রতিযোগিতার অভাবে চিন্তায় বিসিসিআই Logo বান্দরবানে পাহাড়ি সড়কে গাড়ি উল্টে চালকের মৃত্যু, আহত ৩ Logo বিমানবন্দরে স্বর্ণালংকার ছিনতাই : দুই আসামির জামিন শুনানি মঙ্গলবার Logo ১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ Logo ভারতে চলন্ত বাসে ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

বিমানবন্দরে স্বর্ণালংকার ছিনতাই : দুই আসামির জামিন শুনানি মঙ্গলবার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন হাসেন শান্ত ও বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি মো. আব্দুর রউফ এর রিমান্ডে শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে জামিন শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবু বক্কর এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত ২৮ আগস্ট রাতে বিমানবন্দর এলাকার ঢাকা-ময়মনসিংহ সড়কের বলাকা ভবনের সামনে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় গত ২৯ আগস্ট মো. সুমন নামের এক ব্যক্তি বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন।

পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালিয়ে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়। এরপর গত ৩০ আগস্ট আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক সাব্বির হোসেন। ওইদিন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এক দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক সাব্বির হোসেন।

আটক রাখার আবেদনে বলা হয়, এক দিনের জিজ্ঞাসাবাদে আসামিরা মামলার ঘটনার বিষয়ে বেশ-কিছু তথ্য দিয়েছে। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যাদি যাচাই-বাছাই প্রক্রিয়াধীন রয়েছে। আসামিরা জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতকসহ মামলার তদন্তে বিঘ্ন ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় মামলার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের স্বার্থে মামলার তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত আসামিদের জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

এ সময় আসামিপক্ষের আইনজীবী আব্দুল রহমান আগামীকাল (মঙ্গলবার) জামিন শুনানির জন্য আবেদন করেন।

নিবেদন মতে আসামিদের কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন নির্ধারণ করা হয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার বড় ভাই কাউসার মালয়েশিয়া প্রবাসী। গত ২৮ আগস্ট তিনি বোনের বিয়ে ও পরিবারের ব্যবহারের জন্য মালয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান। পরে তিনি বন্ধু রোহান চৌধুরীকে সঙ্গে নিয়ে ওই দিন রাত ৮টার দিকে বিমানবন্দর থেকে বড় ভাইয়ের পরিচিত এক ব্যক্তির কাছ থেকে স্বর্ণালংকার গ্রহণ করেন। এরপর ভাড়া করা একটি মাইক্রোবাসে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীত পাশে নামেন। মাইক্রোবাস থেকে নামতেই আসামিরা তাদের ঘিরে ধরেন। তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং তাদের কাছে বোমা রয়েছে—এমন অভিযোগ তুলে মারধর করা হয়। একপর্যায়ে তাদের কাছে থাকা ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় আসামিরা। এ সময় আশপাশের লোকজন জড়ো হতে শুরু করলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ (৪০), বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন (২৭), সাধারণ সম্পাদক আল আমিন শান্ত (২৭) ও বিমানবন্দর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে (৩২) আসামি করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদির

বিমানবন্দরে স্বর্ণালংকার ছিনতাই : দুই আসামির জামিন শুনানি মঙ্গলবার

আপডেট সময় ০৪:৩৮:১৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬