জুলাই আন্দোলনের সময় পৃথক দুটি হত্যাচেষ্টার মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন ঢাকার দুটি আদালত।
সোমবার (৩১ আগস্ট) শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ বনানী এলাকায় সোহাগ নামের এক কিশোরকে হত্যাচেষ্টা মামলায় এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম মিরপুরে মো. মুক্তার হোসেনকে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
আদালতে হাজির করার সময় উপস্থিত লোকজন তাকে লক্ষ্য করে ‘মীর জাফর’ ও ‘ভুয়া’ বলে স্লোগান দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বনানীতে গুলিবিদ্ধ হয়ে সোহাগ এবং ৪ আগস্ট মিরপুরে রাবার বুলেট ও মারধরে আহত হয়ে মুক্তার হোসেন চিকিৎসার পর সুস্থ হয়ে এসব মামলা দায়ের করেন।
উল্লেখ্য এর আগে গতকাল রবিবার তাকে রাজধানীর আদাবর থানার বিএনপি নেতা এসহাক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বাংলা৭১নিউজ/আরএইচ























