ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চার বিশ্ববিদ্যালয় ও কৃষিগুচ্ছে ভর্তির তোড়জোড়, আজ শুরু আবেদন Logo পিরোজপুরে ৩ যুবকের দাফন-সৎকার সম্পন্ন, একসঙ্গে দুই খালাতো ভাইয়ের জানাজা Logo মিস ইউনিভার্সের সেমিফাইনাল থেকে ছিটকে পড়লেন মাহি Logo গোপালগঞ্জে সহিংসতা: গোয়েন্দা জালে আওয়ামী ঘরানার ১০১ জনের লেনদেন Logo ইউক্রেনের দুই শহরে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২ Logo বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Logo বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী Logo ডাকাতি করতে গিয়ে পুলিশের ধাওয়ায় সুপারমার্কেটে ঢুকে ২৫ জনকে জিম্মি Logo রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের পদত্যাগ নিয়ে উত্তপ্ত ক্যাম্পাস Logo প্রথমে পিছিয়ে পড়ে প্রতিপক্ষের জালে বেলিংহ্যাম-এমবাপে-ভিনির ৫ গোল

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ সোমবার (৩১ আগস্ট) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকারে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিয়মিত যৌথ সামরিক প্রশিক্ষণ আয়োজন, বিশেষায়িত কোর্স ও প্রশিক্ষণ বিনিময় এবং সামগ্রিক সক্ষমতা বৃদ্ধির ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় আধুনিক সামরিক প্রযুক্তি হস্তান্তর, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, সামরিক সরঞ্জাম ও লজিস্টিকস সহায়তা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন খাতে যৌথ অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে কথা হয়।

সাক্ষাৎকালে মালয়েশিয়ার হাইকমিশনার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অনন্য আত্মত্যাগ, উচ্চমানের শৃঙ্খলা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।

তিনি উল্লেখ করেন, বৈশ্বিক শান্তি রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদান আন্তর্জাতিক অঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত।

প্রতিরক্ষা উপদেষ্টা মালয়েশিয়ার সাথে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে আশাবাদ ব্যক্ত করেন যে, প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতার মাধ্যমে এই বন্ধুত্ব আগামী দিনে আরও সুদৃঢ় হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

চার বিশ্ববিদ্যালয় ও কৃষিগুচ্ছে ভর্তির তোড়জোড়, আজ শুরু আবেদন

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ১২:৩০:২০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬