ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতি উপজেলায় বয়স্কদের পুনর্বাসনে কমপ্লেক্স নির্মাণ করা হবে Logo ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo ছিনতাইয়ের কবলে শিক্ষিকা নিহত : গ্রেপ্তার দুই আসামিকে নিয়ে যা জানাল র‍্যাব Logo সড়ক দুর্ঘটনায় দুই পক্ষের সমঝোতা, ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ পেল তিশা Logo জলদস্যুদের কবল থেকে জিম্মি জাহাজ উদ্ধার করলো তুরস্ক-সোমালিয়ার যৌথ বাহিনী Logo তায়েফে বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সৌদি তরুণের আত্মহনন Logo ডেঙ্গুতে আরো ৩ প্রাণহানি, চলতি মাসেই ৩৯ মৃত্যু Logo বিমান টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিমানমন্ত্রী Logo ২০ টাকার জন্য বাবার সামনে ছেলেকে খুন, আসামির ২৫ বছরের কারাদণ্ড Logo কটিয়াদীতে পিকআপের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত ৩ ও আহত ৫

সড়ক দুর্ঘটনায় দুই পক্ষের সমঝোতা, ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ পেল তিশা

শুটিং শেষে ঢাকা ফেরার পথে ভয়ংকর সড়ক দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। রবিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব ব্রিজের টোল প্লাজার কাছে এই দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান অভিনেত্রীর গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও অভিনেত্রীসহ গাড়িতে থাকা কেউ আহত হননি।

জানা গেছে, সিলেটের শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফিরছিলেন তাসনুভা তিশা। ভৈরব মেঘনা সেতু পার হওয়ার পর নাটাল মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তার গাড়িকে সজোরে ধাক্কা দিয়ে ভৈরব ফেরিঘাটের সড়কের দিকে পালিয়ে যায়।

দুর্ঘটনায় তিশার গাড়ির সামনের বাম্পারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পিকআপ ভ্যানটি তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

পরে স্থানীয় একটি বেকারির সঙ্গে সংশ্লিষ্ট ওই পিকআপ ভ্যানের মালিকপক্ষের এক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হয়।

পরে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে তাসনুভা তিশার গাড়ির ক্ষয়ক্ষতির জন্য ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। লিখিত আপসনামার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার পর তাসনুভা তিশাসহ গাড়িতে থাকা অন্য যাত্রীরা প্রায় এক ঘণ্টা ঘটনাস্থলে অবস্থান করেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় উভয় পক্ষের মধ্যে বিষয়টির মীমাংসা হয়।

ভৈরব হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক মেহেদি হাসান বলেন, ‘রাত ১২টা ৩০ মিনিটের সময় ৯৯৯-এ কল পাওয়ার আগেই আমরা দুর্ঘটনাস্থানে পৌঁছাই। পিকআপটিকে আমরা আটকাতে না পারলেও প্রতিনিধির মাধ্যমে যোগাযোগ করে দুই পক্ষের সমঝোতার মাধ্যমে বিষয়টি সুরহা করা হয়।’

দুর্ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও তাসনুভা তিশার গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সমঝোতার মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়ার পর বিষয়টির নিষ্পত্তি করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

প্রতি উপজেলায় বয়স্কদের পুনর্বাসনে কমপ্লেক্স নির্মাণ করা হবে

সড়ক দুর্ঘটনায় দুই পক্ষের সমঝোতা, ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ পেল তিশা

আপডেট সময় ০৬:০৬:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬