ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কটিয়াদীতে পিকআপের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত ৩ ও আহত ৫ Logo সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর Logo রাজধানীর গুলশানে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দেওয়া একজন গ্রেপ্তার Logo থানার ভেতর জয় বাংলা স্লোগান, আ. লীগ নেতার ৫ স্বজন আটক Logo চবির ৭৫ কোটি টাকার দরপত্র জালিয়াতি জি কে শামীমের বিচার শুরু Logo নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০ Logo মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার Logo বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে: শিক্ষামন্ত্রী Logo চার বছরে চেলসি-ভিলা চুক্তির অষ্টম খেলোয়াড় এমিলিয়ানো মার্তিনেজ Logo বিভিন্ন অনিয়মের অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে: শিক্ষামন্ত্রী

বিদেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের ভিসা পেতে আগের তুলনায় সমস্যা কমেছে বলেও দাবি করেছেন তিনি।

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, দেশের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং চীন থেকে দক্ষ শিক্ষক আনতে ভিসা প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি চীন সফরে শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা উন্নয়নে বিশেষ সম্ভাবনার পরিকল্পনা করা হয়েছে বলেও জানান মন্ত্রী। এ উদ্যোগের অংশ হিসেবে শিক্ষকদের ভাষাগত দক্ষতা বাড়াতেও চীনের সঙ্গে শিক্ষক বিনিময় কর্মসূচি চালু করবে সরকার।

শিক্ষামন্ত্রী জানান, আগামী এক থেকে দেড় মাসের মধ্যে চীনের সঙ্গে শিক্ষাখাতে এক্সচেঞ্জ প্রোগ্রামের কার্যক্রম দৃশ্যমান হবে। এর মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি দুই দেশের মধ্যে শিক্ষা সহযোগিতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কটিয়াদীতে পিকআপের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত ৩ ও আহত ৫

বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৪:২৮:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬