ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফের পেছাল সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন Logo মানব পাচারের শিকার বাংলাদেশিদের দেশে ফেরাতে আরডিএমএস চালু Logo থাইল্যান্ডের ভিসায় যুক্ত হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সসহ দুই নতুন শর্ত Logo এক মামলায় জামিনের পর নতুন মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী Logo ‘আমার জীবনের সেরা উপহার তুমি’মায়ের জন্মদিনে অপূর্ব Logo ওয়াশিংটনের সঙ্গে চুক্তি সত্ত্বেও ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ইসরায়েলের Logo বিএনপি নেতা ইসহাক হত্যা : সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার Logo আশুলিয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার Logo ব্যালন ডি’অরে রাজনীতি ঢোকার দাবি মরিনহোর Logo ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার: মাহদী আমিন

‘আমার জীবনের সেরা উপহার তুমি’মায়ের জন্মদিনে অপূর্ব

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের কাছে তার মা শুধু একজন অভিভাবক নন, জীবনের সবচেয়ে বড় আশ্রয় ও শক্তি। মায়ের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়ে সেই ভালোবাসা ও কৃতজ্ঞতার কথাই জানিয়েছেন এই অভিনেতা।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে অপূর্ব লিখেছেন, ছোটবেলা থেকে আজ অব্দি, আমার জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার আঁচল আমায় ছায়ার মতো আগলে রেখেছে। আমার না বলা কথাগুলো চোখের পলকেই বুঝে ফেলা, আমার একটুখানি কষ্টে তোমার বুক ফেটে যাওয়া… তোমার এই নিঃস্বার্থ ভালোবাসার ঋণ শোধ করার সাধ্য কার আছে?

নিজের জীবনে মায়ের অবদানের কথা তুলে ধরে অভিনেতা আরো লিখেছেন, আমি আজ যা কিছু হয়েছি, যতদূর আসতে পেরেছি, তার পেছনের মূল শক্তি কেবল তোমার দোয়া আর আশীর্বাদ।

মায়ের হাসিই যে তার পৃথিবীকে আলোয় ভরিয়ে দেয়, সেটিও পোস্টে জানিয়েছেন অপূর্ব। তিনি লিখেছেন, তুমি হাসলে আমার পৃথিবী আলোয় ভরে যায়।

আল্লাহর কাছে একটাই প্রার্থনা, তিনি যেন তোমাকে সবসময় সুস্থ রাখেন, দীর্ঘায়ু করেন এবং তোমার মুখের এই সুন্দর হাসিটি চিরকাল বজায় রাখেন।

সব শেষে মায়ের জন্য পৃথিবীর সব সুখ কামনা করে অপূর্ব লিখেছেন, পৃথিবীর সব সুখ আর ভালোলাগার অধিকারী হও তুমি আম্মু। আমার জীবনের সেরা উপহার তুমি। শুভ জন্মদিন!

মায়ের জন্মদিনে অপূর্বর এই আবেগঘন পোস্ট এরই মধ্যে ভক্তদেরও আবেগাপ্লুত করেছে।

প্রিয় অভিনেতার মায়ের জন্য শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করেছেন অনেকে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ফের পেছাল সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন

‘আমার জীবনের সেরা উপহার তুমি’মায়ের জন্মদিনে অপূর্ব

আপডেট সময় ০২:০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬