ঢাকা ০২:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে হাইকোর্টে রিট

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের ১১ সদস্যের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়।

রিটকারীরা হলেন, সংসদ সদস্য ব্যারিস্টার নাজিব মোমিন ও মীর আহমেদ বিন কশেমসহ ১১ জন। তাদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ শিশির মনির রিটটি করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করে এই রিট আবেদন দায়ের করা হয়।

রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির জানান, ২০০১ সালে একই রকমভাবে জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছিল। তখন এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করা হয়।

সেসময় হাইকোর্ট দায়িত্ব বণ্টন সংক্রান্ত সিদ্ধান্ত অসাংবিধানিক ঘোষণা করেন। রুলস অব বিজনেস, বাংলাদেশের সংবিধান ও উচ্চ আদালতের রায় অনুযায়ী এই ধরনের সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং বেআইনি বলে জানান শিশির মনির।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

‘আমার জীবনের সেরা উপহার তুমি’মায়ের জন্মদিনে অপূর্ব

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে হাইকোর্টে রিট

আপডেট সময় ০১:২৪:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬