ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত-আ. লীগ একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে : রাশেদ খাঁন

ক্ষমতার স্বার্থে জামায়াত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একতাবদ্ধ হয়ে ভবিষ্যতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, জ্বালানি সংকটের মধ্যে প্রায় ১ লাখ লিটার তেল খরচ করে জামায়াতে ইসলামী লংমার্চের কর্মসূচি পালন করতে যাচ্ছে।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এসব অভিযোগ করেন।

তিনি বলেন, কর্মসূচি ডাকবে জামায়াত, আর তার মধ্যে ঢুকে পড়বে আওয়ামীলীগ। যদিও জামায়াত এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য বিশ্লেষণ করলে দাঁড়ায় যে, আলোচনার ভিত্তিতেই ভবিষ্যতে আওয়ামীলীগ- জামায়াত একতাবদ্ধ হয়ে মাঠে নামবে। আর আওয়ামীলীগের নামার পথ তৈরি করে দিতেই এই লং মার্চের ঘোষণা।

তিনি আরো বলেন, তাদের কাছে জ্বালানি সংকটের মত জাতীয় সংকট মূখ্য বিষয় নয়, তারা বোঝে শুধু ক্ষমতা! আর এজন্য জাতীয় সংকটকে পূঁজি করে জামায়াত ১ লাখ লিটার তেল খরচ করতে যাচ্ছে লং মার্চে! ক্ষমতা না জনতা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ১০:৪০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬