শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পাঁচটি ক্যাটাগরির পদে মোট ২৬ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ৩১ আগস্ট ২০২৬ থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।
একনজরে নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম : কম্পিউটার অপারেটর
পদসংখ্যা : ২টি
বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
যোগ্যতা : বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
পদের নাম : সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা : ৪টি
বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রির পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে।
পদের নাম : ক্যাশিয়ার
পদসংখ্যা : ১টি
বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
যোগ্যতা : বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা : ৬টি
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা : এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
পদের নাম : অফিস সহায়ক
পদসংখ্যা : ১৩টি
বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন করবেন যেভাবে
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ অনুসরণ করতে হবে।
আবেদনের শেষ সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা।
বাংলা৭১নিউজ/আরএইচ




























