ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইনফান্তিনোর বিরুদ্ধে কেন ফৌজদারি অভিযোগ দায়ের করছে উয়েফা Logo সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য Logo সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে: চিফ হুইপ Logo চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর ড্র: লিগ পর্বেই মুখোমুখি ইউরোপের মহারথীরা Logo গোপালগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল-বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৪০ Logo বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতা নতুন অধ্যায়ের সূচনা: মাহদী আমিন Logo আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্পের Logo তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’ Logo মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া প্রসঙ্গে ভারতের প্রতিক্রিয়া Logo সম্পূর্ণ বিনামূল্যে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর ড্র: লিগ পর্বেই মুখোমুখি ইউরোপের মহারথীরা

ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও জমজমাট আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৬-২৭ মৌসুমের ড্র সম্পন্ন হয়েছে। মোনাকোর গ্রিমালদি ফোরামে আয়োজিত জমকালো এই ড্রয়ে নির্ধারিত হয়ে গেল দলগুলোর লিগ পর্বের প্রতিপক্ষ। ড্রয়ের সমীকরণ অনুযায়ী, শিরোপাধারী পিএসজি, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির মতো ইউরোপের শীর্ষ দলগুলোকে অতিক্রম করতে হবে কঠিন চ্যালেঞ্জ।

জায়ান্টদের মিশন ও কঠিন চ্যালেঞ্জ

রিয়াল মাদ্রিদ: ১৫ বারের চ্যাম্পিয়ন লস ব্লাঙ্কোসদের শুরুতেই কঠিন পরীক্ষা দিতে হবে। সান্তিয়াগো বার্নাব্যুতে তারা আতিথ্য দেবে ইন্টার মিলান, পিএসভি আইন্দহোভেন, আরবি লাইপজিগ ও এলএএসকে-কে। অন্যদিকে, প্রতিপক্ষের মাঠে তাদের মুখোমুখি হতে হবে আর্সেনাল, রোমা, শাখতার দোনেৎস্ক ও এইকে এথেন্সের।

পিএসজি ও বার্সেলোনা: বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি মুখোমুখি হবে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির। ঘরের মাঠে বার্সেলোনাকে আতিথ্য দেওয়ার পাশাপাশি সিটির মাঠে অ্যাওয়ে ম্যাচ খেলবে লুইস এনরিকের দল। অপরদিকে বার্সেলোনা তাদের ঘরের মাঠ ক্যাম্প ন্যূতে খেলবে ম্যান সিটির বিপক্ষে এবং লড়াই করবে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার বিরুদ্ধেও।

আর্সেনাল: গতবারের রানার্সআপ গানাররা ঘরের মাঠে খেলবে রিয়াল মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড ও লিলের বিপক্ষে। তবে অ্যাওয়ে ম্যাচে তাদের বায়ার্ন মিউনিখ, রিয়াল বেতিস ও নাপোলির শক্তিশালী দুর্গ টপকাতে হবে।

এক নজরে বড় দলগুলোর প্রতিপক্ষ তালিকা

পিএসজি:

হোম: বার্সেলোনা, রোমা, গালাতাসারাই, স্লোভান ব্রাতিস্লাভা

অ্যাওয়ে: ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা, ভিয়ারেয়াল, কোমো

রিয়াল মাদ্রিদ:

হোম: ইন্টার মিলান, পিএসভি, লাইপজিগ, এলএএসকে

অ্যাওয়ে: আর্সেনাল, রোমা, শাখতার দোনেৎস্ক, এইকে এথেন্স

বার্সেলোনা:

হোম: ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা, ফাইনর্ট, কোমো

অ্যাওয়ে: পিএসজি, স্পোর্টিং ক্লাব, গালাতাসারাই, সাবাহ

ম্যানচেস্টার সিটি:

হোম: পিএসজি, স্পোর্তিং, নাপোলি, এইকে এথেন্স

অ্যাওয়ে: বার্সেলোনা, পোর্তো, লাইপজিগ, লঁস

আর্সেনাল:

হোম: রিয়াল মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, লিল, সাবাহ

অ্যাওয়ে: বায়ার্ন মিউনিখ, রিয়াল বেতিস, নাপোলি, স্লাভিয়া প্রাগ

বায়ার্ন মিউনিখ:

হোম: আর্সেনাল, রিয়াল বেতিস, বোদো/গ্লিম্ট, স্লাভিয়া প্রাগ

অ্যাওয়ে: আতলেতিকো মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, লিল, ভাইকিং

লিভারপুল:

হোম: আতলেতিকো মাদ্রিদ, পোর্তো, ভিয়ারেয়াল, লঁস

অ্যাওয়ে: ইন্টার মিলান, ক্লাব ব্রুজ, ফেনেরবাচ, এলএএসকে

খেলার সময়সূচি

আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর প্রথম লেগের ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে ইউরোপ সেরার লড়াই। দীর্ঘ লিগ পর্ব শেষ হবে আগামী বছরের ২৭ জানুয়ারি। পরবর্তীতে আতলেতিকো মাদ্রিদের হোম ভেন্যু স্পেনের ‘মেত্রোপলিতানো স্টেডিয়ামে’ অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

বাংলা৭১নিউজ/এসএইচবি

Tag :

ইনফান্তিনোর বিরুদ্ধে কেন ফৌজদারি অভিযোগ দায়ের করছে উয়েফা

চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর ড্র: লিগ পর্বেই মুখোমুখি ইউরোপের মহারথীরা

আপডেট সময় ১১:৫৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬