ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সন্তানের অপেক্ষায় সামান্থা, মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে যা বললেন অভিনেত্রী Logo বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক-গর্ভপাত, প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান Logo গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক Logo রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ Logo বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের শঙ্কা, ভোগাবে রাতেও Logo মাদকের বেলায় কাউকে ছাড় নয়, ওসিকে কড়া নির্দেশ এমপি জসিম উদ্দিনের Logo ভারতে খাদ্য নিরাপত্তা কর্মকর্তাকেই খাওয়ানো হলো মেয়াদউত্তীর্ণ বিস্কুট Logo লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে খালাতো ভাই গ্রেপ্তার Logo ফিফার নিষেধাজ্ঞা এক ডজন থেকে তিনটিতে নেমেছে

সিরাজগঞ্জ: ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২

সিরাজগঞ্জ সদরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত বিষ্ণ হালদার নামে এক অটোরিকশা যাত্রীকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুঠির চর গ্রামের আলী আকতার ফকিরের ছেলে অটোরিকশাচালক আশিক (৩৫) ও রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের গুতু রাজবংশির ছেলে ঠাকুর হালদার (৭০)।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট এলাকা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলা নামক স্থানে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোড়ে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই চালক আশিক ও যাত্রী ঠাকুর হালদার মারা যান। ঘটনার পর স্থানীয়রা আহত বিষ্ণ হালদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনেরা নিহত ব্যক্তিদের মরদেহ বাড়িতে নিয়ে যান।

বাংলা৭১নিউজ/এসএইচবি

Tag :

সন্তানের অপেক্ষায় সামান্থা, মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে যা বললেন অভিনেত্রী

সিরাজগঞ্জ: ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২

আপডেট সময় ১১:১৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬