ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ববির ২৫ বিভাগে র‌্যাগিং প্রতিরোধ কমিটি, ২৪ শিক্ষার্থীকে শোকজ

র‌্যাগিং প্রতিরোধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২৫টি বিভাগে পাঁচ সদস্যের পৃথক কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটিতে একজন আহ্বায়ক ও একজন সদস্য সচিবসহ পাঁচজন সদস্য রয়েছেন।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব মেহেদী হাসান সোহাগ।

প্রক্টর বলেন, সংশ্লিষ্ট বিভাগে র‌্যাগিংয়ের অভিযোগ উঠলে এসব কমিটি তদন্ত করে অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তির সুপারিশসহ প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে পাঠাবে। মঙ্গলবার ববি প্রশাসন এ কমিটিগুলো করে।

এদিকে র‌্যাগিংয়ের পৃথক অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শৃঙ্খলা বোর্ড। তাদের মধ্যে মার্কেটিং বিভাগের ১৪ জন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০ জন শিক্ষার্থী রয়েছেন। গত সোমবার তাদের শোকজ নোটিশ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ১৪তম ও ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের দুটি অভিযোগ ওঠে। তদন্তে মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর বিষয়টি শৃঙ্খলা বোর্ডে পাঠানো হয়। পরে বোর্ডের সিদ্ধান্তে ২৪ শিক্ষার্থীকে শোকজ করা হয়। আগামী রোববারের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।

শোকজপ্রাপ্ত মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা হলেন, এস এম সাইফুজ্জামান, ঐশী মহন্ত, সুরাইয়া আক্তার, কিশোর কুমার দত্ত, জান্নাতুল বুশরা জুনি, মেহেদী হাসান অমি, নূরনবী, আলিফ হোসেন নয়ন, আজিজুল ইসলাম চয়ন, খালেদ হোসেন, রিফাত হাওলাদার, সৌরভ মালি ও হাসিব শেখ।

অপরদিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা হলেন, রাকিবুল ইসলাম, মাহি আনোয়ার, সুমাইয়া আক্তার রিয়া, নাঈম ইসলাম, সাদিয়া ইসলাম, আরিফুল ইসলাম, ওয়েদুজ্জামান রিফাত, ইয়ামিন হোসেন, ফারিয়া বিনতে হোসেন ইলমা ও কাজী নাবির।

প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, মার্কেটিং বিভাগে এ নিয়ে পঞ্চমবার এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রথমবার র‌্যাগিংয়ের ঘটনা সামনে এসেছে। অভিযুক্তদের জবাব পাওয়ার পর শৃঙ্খলা বোর্ড বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, জবাব সন্তোষজনক না হলে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের ধরন ও অপরাধের মাত্রা বিবেচনায় জরিমানাসহ অন্যান্য শাস্তিও দেওয়া হতে পারে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ০৫:৩৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬