ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিলেট বিভাগ জুড়ে মাদকের ভয়াবহ বিস্তার, অভিযান Logo সবজিতে কিছুটা স্বস্তি ফিরলেও অস্বস্তি মাছ-মুরগি-ডিমে Logo বন্যপ্রাণীরা কেন মানুষকে আক্রমণ করে, কী জন্য প্রাণীরা ‘নরখাদক’ হয় Logo হার্ট অ্যাটাকে প্রখ্যাত অভিনেতা নারায়ণ রাওয়ের মৃত্যু Logo প্রধানমন্ত্রী নভেম্বরে তুরস্ক সফরে যাবেন Logo ‘দৈনিক অন্যায়ের চিত্র’ লেখা সাইনবোর্ডের আড়ালে কনডমের কারখানা Logo প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান Logo সিরাজগঞ্জ: ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ Logo শ্রাবণের শেষে মেঘলা আকাশ: বৃষ্টিতে ভিজতে পারে ঢাকাসহ ৮ বিভাগ Logo কাদা থেকে উঠে আসছে একের পর এক লাশ, দীর্ঘ হচ্ছে মৃতের মিছিল

নেপালে অন্তত ২৮ পুলিশ কর্মকর্তা নিখোঁজ

নেপালে হিমালয় ও তিব্বত সীমান্ত সংলগ্ন এলাকায় ভয়াবহ আকস্মিক পাহাড়ি ঢল ও ভূমিধসের ঘটনায় ২৮ পুলিশ কর্মকর্তা নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান।

নেপাল পুলিশের এক কর্মকর্তা জানান, গতকাল বুধবার সকালে ঘটে যাওয়া দুর্যোগে অন্তত ২৮ কর্মকর্তাও নিখোঁজ রয়েছেন।

এদিকে, নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। এছাড়া, এখনো নিখোঁজ রয়েছেন বিভিন্ন দেশের ৫৭৯ জন মানুষ।

নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চিতওয়ানে সবচেয়ে বেশি ৬৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ধাদিংয়ে ২৭, নাওয়ালপরাসি ইস্টে ২২, গোরখায় ১৯, নুওয়াকোটে ১৩, তানাহুনে ৯ এবং রাসুয়ায় ৩ জনের মরদেহ পাওয়া গেছে। দুর্যোগে নেপাল পুলিশের ২৮ সদস্যও এখনো নিখোঁজ রয়েছেন।

এছাড়া, নিখোঁজ পর্যটকের সংখ্যা এখন ৫৭৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ পর্যটকদের মধ্যে ৪৬৬ জন ২৮টি ভিন্ন দেশের বিদেশি নাগরিক। নেপালি পুলিশ বলছে, নিখোঁজ পর্যটকদের মধ্যে ১১৩ জন নেপালি, ৫৪ জন মার্কিন নাগরিক এবং নিখোঁজ ব্রিটিশ নাগরিকের সংখ্যা ৩৩ জন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

সিলেট বিভাগ জুড়ে মাদকের ভয়াবহ বিস্তার, অভিযান

নেপালে অন্তত ২৮ পুলিশ কর্মকর্তা নিখোঁজ

আপডেট সময় ১১:৫৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬