রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

আশুলিয়ায় পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়ায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিল।

বুধবার (১৪ মে) সকালে আশুলিয়ার পলাশবাড়ীর কামাল গার্মেন্টস এলাকার একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

মৃত দুই শিশু হলো- ১১ বছর বয়সী মাদরাসা শিক্ষার্থী লিমন হোসেন ও  ৮ বছর বয়সী মানিক হোসেন। লিমনের বাড়ি পাবনাতে ও মানিকের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে। দুজনেই পরিবারের সঙ্গে বাইপাইল এলাকায় ভাড়া বাসায় থাকতো। 

উদ্ধার হওয়া দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বুধবার সকালে আশুলিয়ার পলাশবাড়ী কামাল গার্মেন্টস এলাকার একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

গতকাল বিকেলে খেলতে বের হওয়ার পর থেকে তারা দুজন নিখোঁজ ছিল বলে জানিয়েছে তাদের পরিবার। পরে স্থানীয়রা আজ সকালে ওই পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন বলেন, আশুলিয়ার পলাশবাড়ী কামাল গার্মেন্টস এলাকার একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবেই শিশু দুটির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

বাংলা৭১নিউজ/একে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com