ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে কেউ যেন বৈষম্যের শিকার না হয়, সরকার সতর্ক: ডা. জাহিদ হোসেন

দেশে কেউ যাতে কোনো ধরনের বৈষম্যের শিকার না হয়, সে বিষয়ে বর্তমান সরকার অত্যন্ত সতর্ক ও সচেতন রয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব)’ আয়োজিত ‘স্বাস্থ্যখাতে ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা, অধিকার ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, যারা সেবা খাতের সঙ্গে সম্পৃক্ত, তাদের সন্তুষ্টি নিশ্চিত করা গেলে সাধারণ মানুষ সর্বোচ্চ সেবা পাবে। তাই সরকার নিজ নিজ অবস্থান থেকে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রদানে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

পেশাগত দক্ষতা বৃদ্ধি ও উৎকর্যের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, “যথাযথ ক্যারিয়ার প্ল্যানিং ছাড়া কোনো পেশা থেকে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায় না। তাই সংগঠন ও পেশার মানোন্নয়নে সবাইকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে।” স্বাস্থ্যসেবায় ওষুধের গুণগত মান বজায় রাখা এবং রোগীরা যেন সঠিক ওষুধ পান, তা নিশ্চিত করতে ফার্মাসিস্টদের সতর্ক ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি। এছাড়া স্বাস্থ্য ও অন্যান্য সকল খাতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির ওপর জোর দেন মন্ত্রী।

অনুষ্ঠানে ডিপ্লোমা ফার্মাসিস্টদের পক্ষ থেকে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি উত্থাপন করা হলে মন্ত্রী জানান, অন্যান্য সেবা বা পেশার ন্যায় ফার্মাসিস্টদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি সরকার আন্তরিকভাবে বিবেচনা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি/সাধারণ সম্পাদকসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সংগঠনের সদস্যরা উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএইচবি

Tag :

আপডেট সময় ০৭:৪২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬