ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে অস্ত্র মামলায় ৬ আসামির তিন দিনের রিমান্ড

রাজধানীর গেণ্ডারিয়া থানাধীন এলাকায় অস্ত্র উদ্ধারের অভিযোগে দায়ের করা এক মামলায় ছয় আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৪ অগাস্ট) বিকেলে আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গেণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক মো. রেজাউল করিম।

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তা রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন মো. সজীব, ২৮, মো. হিমু, ৩২, মো. তুষার ২৫, মো. জয়, ২৫, মো. টুটুল, ৩৩, মো. ইমরান ৩৩।

আবেদনে উল্লেখ করা হয়, ২৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার থেকে আসা একটি মাইক্রোবাসে ড্রাইভারসহ ৫ জনকে তল্লাশি করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে তারা জানায় গেণ্ডারিয়ার করাতিটোলার একটি বাসায় অবৈধ মাদকদ্রব্য রয়েছে।

আসামিদের তথ্য মতে, ওই বাসা তল্লাশি করে পিস্তল, ম্যাগাজিন ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে ব্রাজিলে তৈরি একটি Taurus 9mm পিস্তল এবং ‘Made in USA’ লেখা দুটি পিস্তল রয়েছে। এ ঘটনায় গেণ্ডারিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়।

পুলিশের দাবি, আসামিরা বৈধ লাইসেন্স ছাড়া এসব আগ্নেয়াস্ত্র ও গুলি নিজেদের কাছে রাখার সঙ্গে জড়িত। অস্ত্রগুলোর উৎস, এ ঘটনায় আরো কেউ জড়িত কি না এবং কী উদ্দেশ্যে অস্ত্রগুলো রাখা হয়েছিল, তা জানতে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৭:০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬