ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু Logo রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo আমি বাংলাদে‌শি’, ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক Logo জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে কো-পাবলিকেশনস বিষয়ে সমঝোতা Logo হামে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২ Logo সবাইকে নিয়েই নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি Logo টেম্পোর সঙ্গে ঘর্ষণে পর্যটক এক্সপ্রেসের ৬ দরজা ক্ষতিগ্রস্ত, আহত ২ Logo প্রথম সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল Logo মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে চার কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮ পিস অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে নিজ কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু।

গ্রেপ্তাররা হলেন চাপাইনবাবগঞ্জ উপজেলা সদরের তেররশিয়া গ্রামের বিশারত আলীর ছেলে ট্রাকচালক আবুবক্কর (৪৪) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ বাজার এলাকার লালবর আলীর ছেলে ট্রাকের হেলপার সোহাগ আলী (১৯)।

পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু বলেন, ‘রবিবার দিবাগত রাত ১টার দিকে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজার সামনে ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। ওই সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা একটি ট্রাকটি থামিয়ে তল্লাশি করা হয়।

এ সময় হেরোইনসহ ট্রাকচালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় ৪ কোটি টাকা। এ ছাড়া ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় যমুনা সেতুর পশ্চিম থানায় মামলা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ০৫:৫৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬