ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী Logo দীর্ঘ ১৭ বছর দুর্নীতি ও দুঃশাসনের ট্রেন্ড ছিল: পানিসম্পদ মন্ত্রী Logo ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে যা বললেন আইনমন্ত্রী Logo সার সংকট: কৃষি মন্ত্রণালয়কে সহায়তা করতে তিন মন্ত্রীর কমিটি Logo এবার তদন্তের দায়িত্ব পেল ডিবি Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকী আজ Logo এরশাদ আমলের স্বরাষ্ট্রমন্ত্রী মহব্বত জান চৌধুরীর ইন্তেকাল Logo বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার নিত্যপণ্য কিনবে সরকার

৮ হাজার পিস ইয়াবাসহ এক বাসযাত্রী আটক

ফেনী সদর উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আট হাজার ৩০ পিস ইয়াবাসহ নাছির উদ্দিন (৩১) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব। রবিবার (২৩ আগস্ট) শহরের লালপুল এলাকার মুহুরী ফিলিং স্টেশনের সামনে স্টার লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নাছির কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব ডুমখালী গ্রামের আবুল আলমের ছেলে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে যাত্রীবেশে বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে এক ব্যক্তি ফেনীর দিকে আসছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসায় র‍্যাব। এ সময় চট্টগ্রাম থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি শুরু করেন আভিযানিক দলের সদস্যরা।

বাসের পেছনের সিটে বসা নাছির পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাকে ধরে ফেলেন। পরে তার সঙ্গে থাকা একটি কাঁধের ব্যাগ তল্লাশি করে স্বচ্ছ পলি জিপার প্যাকেটে মোড়ানো আট হাজার ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-৭-এর ফেনী ক্যাম্পের অধিনায়ক মিজানুর রহমান জানান, আটক নাছির উদ্দিন ও জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

৮ হাজার পিস ইয়াবাসহ এক বাসযাত্রী আটক

আপডেট সময় ০৪:১৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬