ঢাকা ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দীর্ঘ ১৭ বছর দুর্নীতি ও দুঃশাসনের ট্রেন্ড ছিল: পানিসম্পদ মন্ত্রী Logo ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে যা বললেন আইনমন্ত্রী Logo সার সংকট: কৃষি মন্ত্রণালয়কে সহায়তা করতে তিন মন্ত্রীর কমিটি Logo এবার তদন্তের দায়িত্ব পেল ডিবি Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকী আজ Logo এরশাদ আমলের স্বরাষ্ট্রমন্ত্রী মহব্বত জান চৌধুরীর ইন্তেকাল Logo বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার নিত্যপণ্য কিনবে সরকার Logo ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

৬ মাসে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থ: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই বিএনপি সরকার বিভিন্ন ক্ষেত্রে অব্যবস্থাপনা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। তার দাবি, জ্বালানি সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ মোট ২৯টি ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলন করে এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপ-কমিটি। সেখানে নাহিদ ইসলাম এসব অভিযোগ করেন।

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ১৮০ দিনে জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলোর কোনোটিই বিএনপি সরকার যথাযথভাবে রক্ষা করতে পারেনি। জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অব্যবস্থাপনা স্পষ্ট হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, বিএনপি সরকার ১৮০ দিনে জ্বালানি সংকট, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলার অবনতিসহ মোটা দাগে ২৯টি জায়গায় অব্যবস্থাপনা এবং ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তারা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই তারা রক্ষা করতে পারেনি।

জুলাই জাদুঘর থেকেও গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন মুছে ফেলার অভিযোগ করেন নাহিদ। তার ভাষ্য, জুলাই জাদুঘর থেকে ফেলানিসহ অনেক গুরুত্বপূর্ণ স্মৃতি চিহ্ন মুছে ফেলা হয়েছে।

র‍্যাবের ভবিষ্যৎ নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির এই নেতা। দীর্ঘদিন ধরে র‍্যাব বিলুপ্তির দাবি থাকলেও সরকার সংস্থাটিকে বিলুপ্ত না করে নতুন নামে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, নিষেধাজ্ঞা থেকে বাঁচতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে না পারার বিষয়টিকেও সরকারের পররাষ্ট্রনীতির দুর্বলতা হিসেবে দেখছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এটি সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ।

সরকারের ছয় মাসের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে নাহিদ বলেন, সময়ের বিচারে ছয় মাস যথাযথ মূল্যায়নের জন্য কম হলেও সরকারের ব্যর্থতা ও অপরিকল্পনার জন্য জনগণের কাছে তাদের দুঃখ প্রকাশ করা উচিত ছিল। তার অভিযোগ, সরকার আবারও পুরনো রাজনীতিতে ফেরার চেষ্টা করছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার ওই অবস্থান থেকে সরে না এলে তাদের ব্যাপক গণআন্দোলনের মুখে পড়তে হবে।

আইনের শাসন প্রতিষ্ঠা নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, সরকার সার্বিকভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে।

এ সময় ভারত ও শেখ হাসিনা প্রসঙ্গেও বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, ৫ আগস্ট ভারত সরকারের সহযোগিতাতেই দিল্লিতে শেখ হাসিনা সংবাদ সম্মেলন করেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

দীর্ঘ ১৭ বছর দুর্নীতি ও দুঃশাসনের ট্রেন্ড ছিল: পানিসম্পদ মন্ত্রী

৬ মাসে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থ: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৩:৫৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬