ঢাকা ০২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ২০ লিটার দেশীয় মদসহ যুবক গ্রেপ্তার Logo ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে যা বললেন সিইসি Logo জুলাইয়ে ভ্যানচালক হত্যাচেষ্টা মামলায় নজরুল ইসলাম মজুমদার গ্রেপ্তার Logo দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে Logo অনৈতিক নয়, গঠনমূলক কাজ করে দলকে শক্তিশালী করবেন : রিজভী Logo মেঘনায় ধরা পড়ল রাজা ইলিশ, বিক্রি হলো কত টাকায়? Logo কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড Logo বর্ষা এলেই বাড়ে আতঙ্ক, মতলবে বছরে ৪ শতাধিক মানুষ সাপে কাটার শিকার Logo ইউক্রেন ইস্যুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সক্রিয় ভূমিকা চান জার্মান পররাষ্ট্রমন্ত্রী Logo নেশাজাতীয় দ্রব্য মিশানো খাবার খেয়ে ৭ জন অসুস্থ, রাতে গ্রিল কেটে বাড়িতে দুর্ধর্ষ চুরি

দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন

ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত। একই সঙ্গে চারজনের যাবজ্জীবন ও ১০ জনকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের বিপরীতে এ রায় ঘোষণা করেন।

এর আগে ২০১৯ সালের ২৪ অক্টোবর নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা করেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ। আলোচিত সে রায়ে মামলার প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

এর আগে ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ মামলার প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন।

ওই বছরের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি ঘটান। এ ঘটনায় মামলা হলে তাকে গ্রেফতার করা হয়। মামলা তুলে না নেওয়ায় ৬ এপ্রিল মাদরাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১০ এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান (নোমান) সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ফরিদপুরে ২০ লিটার দেশীয় মদসহ যুবক গ্রেপ্তার

দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন

আপডেট সময় ০১:১৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬