ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় এআই দিয়ে নকল, স্মার্ট চশমা নিয়ে উদ্বেগ Logo রিয়্যাক্টর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ, ঐতিহাসিক পরীক্ষায় রূপপুর আজ Logo চট্টগ্রামে কর্মরত ২০ লাখের মধ্যে নারী ২১ শতাংশ Logo পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত Logo বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের Logo খিলগাঁওয়ে ডিজিএফআইয়ের ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার Logo হাতে ব্যথা নিয়ে মাঠ ছাড়লেন হাসান, বিপাকে বাংলাদেশ Logo শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী Logo আরও একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

পূর্ববর্তী রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে বিএনপির মিডিয়া সেলের সদস্যকে অব্যাহতি

বিএনপির মিডিয়া সেলের তানিম সুফিয়ানীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তানিম মিডিয়া সেলের ডিজিটাল টিমে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতেন। সোমবার (২৪ আগস্ট) বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের সদস্য (গ্রাফিক্স ডিজাইনার) তানিম সুফিয়ানীর পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য কর্তৃপক্ষের নজরে এসেছে। এসব বিষয় পেশাগত স্বচ্ছতা, আস্থা ও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নীতিমালার পরিপন্থী হিসেবে বিবেচনা করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি মিডিয়া সেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তানিম সুফিয়ানীকে ২৪ আগস্ট ২০২৬ থেকে ডিজিটাল টিমের গ্রাফিক্স ডিজাইনার পদসহ সংশ্লিষ্ট সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতির পর বিএনপি মিডিয়া সেলের নাম, পরিচয়, পদ, দায়িত্ব বা অভ্যন্তরীণ কার্যক্রমের সঙ্গে তার কোনো ধরনের প্রতিনিধিত্ব বা সম্পৃক্ততা থাকবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দেখা যায়, আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের আমলে তানিম সুফিয়ানী বিএনপি ও দলটির প্রয়াত চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেছিলেন। আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে ছবি তুলে সেগুলো নিজের ফেসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করেছিলেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় এআই দিয়ে নকল, স্মার্ট চশমা নিয়ে উদ্বেগ

পূর্ববর্তী রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে বিএনপির মিডিয়া সেলের সদস্যকে অব্যাহতি

আপডেট সময় ১১:৪০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬